Tecno এমন এক বাজেট স্মার্টফোন আনতে চলেছে, যা iPhone 17 Pro এর মতো দেখতে ফোন হবে। রেন্ডার থেকে আপকামিং Tecno Spark 50 4G এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। একইসাথে, টেকনোর নতুন মোবাইল ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার্সের ব্যাপারে জানা গিয়েছে।
Honor Power 2-এর প্রধান আকর্ষণ 10,080mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে Dimensity 8500 Elite চিপসেট আছে। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় পোট্রেট মোড, জেসচার ক্যাপচার, ভয়েস শাটার, ও 2D ফেসিয়াল রিকগনিশনের মতো ফিচার্স রয়েছে।
iQOO 15 স্মার্টফোনে 2K Samsung Everest AMOLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। নতুন স্ক্রিনটি আরও বেশি উজ্জ্বলতা, সঠিক রঙ প্রদর্শন, এবং উচ্চ কনট্রাস্ট অফার করবে। স্ক্রিনে আলোর প্রতিফলনও কম হবে। ফোনটি সর্বোচ্চ 6,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে বাজারের সবচেয়ে বড় 8K ভেপার চেম্বার কুলিং সিস্টেম মিলবে।
iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max অ্যাপলের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেখানে ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই বিশেষ লিকুইড কুলিং প্রযুক্তি প্রসেসর বা গরম হওয়া যন্ত্রাংশ থেকে তাপ শোষণ করে আইফোনকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করবে।
iPhone 17 Air মডেলটি 6.6 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা OLED প্যানেল হবে ও 120 হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির ওজন 145 গ্রামের কাছাকাছি থাকতে পারে। স্মার্টফোনটির সবচেয়ে পাতলা জায়গায় পুরুত্ব মাত্র 5.5 মিমি হবে।