Lava Shark Pro 5G এর উপর কাজ শুরু হয়েছে। এটি প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। দাম আয়ত্তের মধ্যেই থাকবে। সংস্থা এখনও লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ফোনটি IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Lava Shark 2 4G-এর পিছনের অংশে একটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে। আর সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি আছে।