Oppo A6 Pro 5G জলে ডুবে গেলেও নিরাপদ থাকবে। এটি 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণ জলের সংস্পর্শে এলেও কোনও ক্ষতি হবে না। সংস্থা দাবি করেছে, তাদের নতুন স্মার্টফোনে 3,900 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ গেম খেললেও ফোনটি ঠান্ডা থাকবে।
Oppo A6 Pro মডেলটির 4,300 স্কোয়ার মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম সারফেসের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত কমাতে সক্ষম। এতে থাকা 7,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জারে 26 মিনিটে অর্ধেক এবং 61 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।