Vivo নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এর সাথে 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস আছে৷ তবে দু'টো অফার একসাথে নেওয়া যাবে না। এছাড়াও, Vivo X200T ফোনে এক বছর ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি (মোট দুই বছর) ও 18 মাস নো-কস্ট EMI অফার মিলছে।
Vivo X200T ভারতে লঞ্চের আগের দিনই দাম এবং অফার ফাঁস হয়েছে। কোম্পানি 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট (ক্রেডিট বা ডেবিট কার্ড) এলং কুপন ছাড় হিসেবে অতিরিক্ত 2,000 টাকা অফার দিতে পারে বলে জানা গিয়েছে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে দাম 52,999 টাকায় নেমে আসতে পারে।
Vivo X200T ফ্রেম ইন্টারপোলেশন ও ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড প্রযুক্তি নিয়ে আসতে পারে। এটি গেম খেলার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গেমের দৃশ্যকে আরও মসৃণ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করার কথা জানা গিয়েছে।