Vivo X300 এর দাম ভারতে 74,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 80,999 টাকা হতে পারে।
Vivo X300 Pro বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে একটি কমিউনিকেশন বুস্টার চিপ ঐ চারটি ওয়াই-ফাই বুস্টারের সমন্বয়ে সিগন্যাল চিপ আছে। ফোনটিতে ডুয়াল-চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজও থাকবে, যা সর্বোচ্চ 8.6 জিবিপিএস রাইটিং এবং রিডিং স্পিডে পৌঁছাবে বলে দাবি করা হচ্ছে।