Vivo X300 ও Vivo X300 Pro ভারতে ডিসেম্বর 2 লঞ্চ হচ্ছে।
Photo Credit: Vivo
Vivo X300 will come with a teleconverter kit
Vivo X300 লাইনআপ ভারতে আসতে প্রায় দুই সপ্তাহ বাকি। Vivo X300 ও X300 Pro ডিসেম্বর 2 আনুষ্ঠানিক ভাবে এ দেশে লঞ্চ হবে। আর এখন স্ট্যান্ডার্ড X300 মডেলটির দাম ফাঁস হয়েছে। এটি OnePlus 15-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে। ভিভোর ফোনটির পিছনের ক্যামেরায় DSLR-এর স্টাইলে টেলিকনভার্টার লেন্স লাগানো যাবে। এই কিটের দামও প্রকাশ্যে এসেছে। Vivo X300 ফোনে Zeiss এর ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 9500 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উল্লেখ্য, Vivo X300 সিরিজ অক্টোবরে চীন ও গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X (পূর্বনাম টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে, Vivo X300 এর বক্স MRP (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) 89,999 টাকা হবে। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে। তবে সেল প্রাইস কম হবে। তাঁর দাবি, এটি 80,999 টাকায় বিক্রি হবে। বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 74,999 টাকা হওয়ার সম্ভাবনা।
Vivo X300 শুধু ভারতের জন্য এক্সক্সুসিভ লাল রঙে পাওয়া যাবে। কালার অপশনটির পোশাকি নাম সামিট রেড। ফোনটি গ্লোবালি মিস্ট ব্লু ও ফ্যান্টম ব্ল্যাক রঙের বিকল্প উপলব্ধ। উল্লেখ্য, ডিভাইসটির প্রধান প্রতিদ্বন্দ্বী OnePlus 15 এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা।
ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9500 প্রসেসর চালিত ভিভো এক্স300 স্মার্টফোন 6.78 ইঞ্চি ফ্ল্যাট LTPO AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ডলবি ভিশন, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ফোনটিতে IP68 + IP69 স্তরের ধুলো এবং জল প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এতে Android 16-নির্ভর Origin OS 6 প্রি-ইনস্টলড আছে। কোম্পানি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 22 পর্যন্ত) দেবে।
Vivo X300 এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি 200 মেগাপিক্সেল Samsung HPB মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল Sony LYT-602 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটির চাইনিজ ভার্সনে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 6,040mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset