Wearable

Wearable - ख़बरें

  • Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
    Vivo Watch GT 2-এর দাম ভারতে 14,999 টাকা রাখা হতে পারে। এটি প্রথমে 2025 সালের অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল। তারপর মালয়েশিয়া এবং ইউরোপের বাজারেও রিলিজ হয়। Vivo Watch GT 2 একটি মিড-রেঞ্জ মডেল। একে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও ফিটনেস ফিচার্সের উপর গুরুত্ব দিয়ে তৈরি করেছে সংস্থা। এতে Google Wear OS-এর পরিবর্তে Vivo-র BlueOS 3.0 অপারেটিং সিস্টেম রয়েছে।
  • Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
    Oppo Watch 5 রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে এবং হার্টের ছন্দে অনিয়ম দেখা দিলে, তা শনাক্ত করতে পারে। ঘড়িতে থাকা 24 ঘন্টা ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিইং অ্যাসেসমেন্ট ফিচার সারাদিন ধরে একাধিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে। স্মার্টওয়াচর অন্যতম বিশেষত্ব হল ফ্যাটম্যাক্স মোড। ফিচারটি ব্যবহারকারীর ফিটনেস ও অ্যাক্টিভিটি ডেটা বিশ্লেষণ করে একটি পার্সোনোলাইজড হার্ট রেট রেঞ্জ নির্ধারণ করে। ফলে শরীরের চর্বি কম করার জন্য আদর্শ হার্ট রেট জোনে থেকে ব্যায়াম করার সুবিধা পাওয়া যাবে। ইউজাররা 3,000+ ওয়াচ ফেস থেকে নিছের পছন্দমতো অপশন বেছে নিতে পারবে।
  • ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
    Samsung দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় তাদের প্রথম এআই স্মার্ট গ্লাস লঞ্চের পরিকল্পনা করছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ওই দুই দেশে বিক্রি শুরু হতে পারে। তবে এখনও দাম ঠিক করে উঠতে পারেনি সংস্থা। বর্তমানে স্যামসাংয়ের অন্দরমহলে এই নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক চাহিদা খতিয়ে দেখে পরবর্তী সময়ে আরও অন্যান্য দেশে স্মার্ট গ্লাস বিক্রি করতে পারে কোম্পানি।
  • Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
    টেম্পলের মূল কাজ হল মস্তিষ্কের রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণ করা। সহজ ভাষায়, আমাদের মাথায় কতটা রক্ত পৌছচ্ছে, তার পরিমাপ। এই ট্র্যাকার তৈরির পিছনে মূল ভাবনা হল, দৈনন্দিন কাজের সময় শরীর কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তা বুঝতে ব্যবহারকারীদের সাহায্য করা। ব্যায়াম, মানসিক চাপ কিংবা বিশ্রামের সময় শরীরে কী ধরনের পরিবর্তন হচ্ছে, সে সম্পর্কে ধারণা দেওয়া। এন্ট্রপি স্কোর রয়েছে, যার মান 1 থেকে 250-এর মধ্যে থাকবে বলে জানা গিয়েছে। এন্ট্রপি স্কোরের মাধ্যমে ঘুম বা বিশ্রাম নেওয়ারর সময়ে শরীরের শক্তি কী ভাবে খরচ হয়, তা জানা যাবে। এছাড়াও, ডিভাইসটির সাহায্যে শরীরচর্চা, অন্যান্য শারীরিক পরিশ্রম, ও মানসিক চাপে সময়ে কতটা শক্তি খরচ হচ্ছে ও সেই সময়ে মস্তিষ্ক কীভাবে কাজ করছে, তার হালহকিকতও জানা সম্ভব হবে। টেম্পলের প্রথম ব্যাচে প্রতি ইউনিটের দাম 85,000 টাকা। তবে এটি চূড়ান্ত দাম নয়।
  • 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
    2,000 টাকার নিচে ভাল স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে Amazon Great Indian Festival 2026 সেলে। GoBoult Crown R Pro অ্যামাজনে 1,999 টাকায় লিস্টেড আছে। এটি AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, SpO2 মনিটরিং, 1.43 ইঞ্চি HD সুপার অ্যামোলেড ডিসপ্লে, ও 120+ স্পোর্টস মোড অফার কর। এতে 150+ ওয়াচ ফেস, ব্লুটুথ কলিং, IP67 রেটিং, ও 24x7 হার্ট রেট ট্র্যাকিংয়ের ব্যবস্থা আছে। Fastrack Astor FS1 Pro ঘড়িটিও 1,999 টাকায় কেনা যাবে। এটি 60 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 1.97 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 5 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ, 100+ স্পোর্ট মোড, ও ব্লুটুথ কলিং অফার করে। এতে হাইড্রেশন অ্যালার্ট, 24x7 হার্ট রেট মনিটরিং, ইন-বিল্ট গেমস, ক্যালকুলেটর, ও ক্যালেন্ডার আছে।
  • Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
    ফেস্টিভ অফারের অন্যতম চমক হিসেবে Apple ভারতে AirPods 5 এর বিশেষ সংস্করণ লঞ্চ করেছে। এই ইয়ারবাডসের ওয়্যারলেস চার্জিং কেসে রঙিন আলপনার নকশা রয়েছে। সংস্থা iPhone, Mac, iPad, Apple Watch, ও AirPods মডেলেও বিশেষ ছাড় দিচ্ছে। ক্রেতাদের কাছে যোগ্য কার্ড থাকলে Apple-এর নির্বাচিত প্রোডাক্টে 15,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এ সঙ্গে 12 মাস নো-কস্ট ইএমআই অফার। Apple Watch, AirPods, এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে ছয় মাসের নো-কস্ট EMI অপশন পাওয়া যাবে। অফার আগামী নভেম্বর 11 পর্যন্ত চলবে।
  • 2 হাজারের নিচে সেরা ANC ইয়ারবাডস, Amazon Great Indian Festival 2026 সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival 2026 সেলে 2,000 টাকার মধ্যে boat, Realme, GoBoult, Noise, এবং OnePlus ব্র্যান্ডের ইয়ারবাডসে বিশেষ অফার পাওয়া যাচ্ছে। boAt Nirvana Ivy বিক্রি হচ্ছে 1,999 টাকায়। এটি 360 ডিগ্রি Spatial অডিও এবং 50 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করে। 1,899 টাকা দামের Realme Buds T310 ইয়ারবাডসে 12.4 মিমি ডাইনামিক ড্রাইভার আছে। 2,000 টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ দেখতে ইয়ারবাডস হল GoBoult Mustang Nitro। এটি 1,799 টাকায় সেল হচ্ছে। এতে 32 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 13 মিমি ড্রাইভার, ডুয়াল মাইক্রোফোন, এবং ব্লুটুথ 6.0 ভার্সন আছে।
  • প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Apple Watch Series 11-এর 46 মিমি জিপিএস মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টঘড়ির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা৷ অর্থাৎ, সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও, অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে। চেকআউটের সময় ওই কুপন ব্যবহার করলে Apple Watch Series 11-এর 46 মিমি GPS ভ্যারিয়েন্টের কার্যকর দাম নেমে আসবে 35,999 টাকায়। অর্থাৎ, লিস্টেড প্রাইসের তুলনায় মোট 10,901 টাকা সাশ্রয় করা যাবে।
  • IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
    ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের 2026 সংস্করণের প্রথম দিনেই এআই-সক্ষম স্মার্ট গ্লাস ও ইয়ারবাডস প্রদর্শন করেছে জিও। চশমার অডিও ভার্সনে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করেছে। এটি চোখে পরার পর শুধু "Hello Jio" বললেই Jio AI চালু হয়ে যাবে। তারপর এআই-এর সঙ্গে কথা বলা, বিভিন্ন প্রশ্ন করা, এবং প্রয়োজনীয় তথ্য জানা যাবে। ক্যামেরা ভার্সনে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার থাকবে। এটিও চোখে পরে "Hello Jio" বলে Jio AI সক্রিয় করে বিভিন্ন প্রশ্ন করা এবং তথ্য জানা সম্ভব হবে। চশমাটির মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। Jio ইয়ারবাডসে লাইভ নেভিগেশন ফিচার পাওয়া যাবে। কারও সঙ্গে কথা বলার সময় ফোন না খুলেই কোনও জায়গার অবস্থান সম্পর্কে তথ্য জানা যাবে।
  • Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
    গুগল ফিটবিট এয়ার ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 24x7 হৃদস্পন্দন মাপতে পারে। অস্বাভাবিক কিছু পেলে সঙ্গে সঙ্গেই সতর্ক করে। ডিভাইসটি হৃদস্পন্দনের ওঠানামা ও ঘুমের বিভিন্ন পর্যায় নজরে রাখে। ফিটবিট এয়ারের ওজন মাত্র 12 গ্রাম (ব্যান্ড-সহ)। গুগল দাবি করছে, এটি সম্পূর্ণ চার্জ করলে সর্বোচ্চ 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 5 মিনিট চার্জ করলেই একদিন ব্যবহারের মতো ব্যাকআপ মিলবে।
  • Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
    Ray-Ban Meta 3 ভারতে Zena, Wayfarer, ও Aviator ফ্রেম ডিজাইনের সঙ্গে উপলব্ধ হবে। ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টা বাড়িয়েছে মেটা। সংস্থা অডিও রেকর্ডিং এবং ক্যামেরার ক্ষমতাও উন্নত করেছে। মেটা দাবি করছে, সর্বোচ্চ 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে মোট ছয়টি মাইক্রোফোন রয়েছে, যা আশেপাশের 50 শতাংশ অবাঞ্ছিত শব্দ কমাবে। গ্লাসে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 3K Ultra HD ভিডিও রেকর্ডিং সুবিধা আছে। ব্যবহারকারীরা নয়া ডাইনামিক ফটোস ফিচারের সাহায্যে একটি ছবির মধ্যে থেকে সেরা ফ্রেম বেছে নিতে পারবে।
  • লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
    Apple Watch Series 12 এবং Watch Ultra 4 নতুন হেলথ সেন্সিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল হার্ট সেন্সরের সঙ্গে S11 চিপসেট রয়েছে। সংস্থা দাবি করছে, সিস্টেমটি সারা দিন প্রতি 5 সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে পারবে। ফলে সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দুই স্মার্টওয়াচের হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বা HRV ট্র্যাকিং ব্যবস্থাতেও উন্নতি হয়েছে। Apple Watch Series 12 ও Apple Watch Ultra 4-র দাম যথাক্রমে 56,900 টাকা ও 1,09,900 টাকা থেকে স্টার্ট হচ্ছে।
  • Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
    ভারতে AirPods 5 মডেলের দাম 14,900 টাকা থেকে শুরু হচ্ছে। ANC চালু থাকলে ইয়ারবাড সর্বোচ্চ 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এটি অ্যাডাপ্টিভ অডিও অফার করে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে শব্দের মান এবং মাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এটি সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা মাথা নেড়ে সহজ অঙ্গভঙ্গীর মাধ্যমে সিরিকে নির্দেশ দিতে পারবে। এছাড়াও, এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে।
  • গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
    বোট তাদের অডিও ডিভাইসের জন্য কথোপকথনমূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টেকনোলজি তৈরি করছে। এটি আর বাকি পাঁচটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো শুধু নির্দিষ্ট কমান্ড পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তিটি ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বাভাবিক এবং ধারাবাহিকভাবে কথা বলার সুবিধা প্রদান করবে। Boat তাদের AI প্রযুক্তিতে আঞ্চলিক উচ্চারণের ভঙ্গী এবং উপভাষা আরও ভালভাবে বোঝার ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারে। অর্থাৎ, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, এআই-এর সঙ্গে কথা বলায় ভাষা বাধা হয়ে দাঁড়াবে না। প্রযুক্তিটির উন্নয়ন নজরে রাখা বিশেষজ্ঞদের দাবি, কাজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অফিসিয়াল ঘোষণা আসতে আর বেশি দেরি নেই।
  • Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
    Google Fitbit Air সংস্থার প্রথম স্ক্রিন-বিহীন ফিটনেস ট্র্যাকার। এটি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যাকগ্রাউন্ডে নিঃশব্দে ট্র্যাক করার জন্য বানানো হয়েছে। ডিভাইসটি হার্ট রেট ক্রমাগত পর্যবেক্ষণ করতে পারে ও ঘুমের মধ্যে বিভিন্ন স্টেজ ট্র্যাক করে স্লিপ স্কোর তৈরি করে। এতে হার্ট রেট ভেরিয়াবিলিটি বা HRV দেখার সুবিধা আছে। এটি অটোমেটিক ওয়ার্কআউট ট্র্যাকিং অফার করে। গুগল দাবি করছে, ফিটবিট এয়ার 140টিরও বেশি শারীরিক কার্যকলাপ শনাক্ত করতে সক্ষম। যার মধ্যে হাঁটা, দৌড়, সাইক্লিং, রোয়িং, ও জিমে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আছে।

Wearable - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »