Xiaomi 18 Pro Launch

Xiaomi 18 Pro Launch - ख़बरें

  • Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
    শাওমি ইন্ডিয়া X-এ Xiaomi 18 Pro মডেলের টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনকে "কামিং সুন" বলে উল্লেখ করা আছে। টিজারে একে নীল রঙে দেখা গিয়েছে। শাওমি 18 প্রো সিরিজের কথা না বলে শুধুমাত্র শাওমি 18 প্রো মডেলের নাম উল্লেখ করা হয়েছে। ফলে একটি ফোনই ভারতে আসবে বলে মনে করা হচ্ছে। গত বছর Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max চীনের বাজারে সীমাবদ্ধ রেখেছিল সংস্থা। পরিবর্তে ভারতে শুধু Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চ করা হয়েছিল। ফলে প্রথমবারের মতো ভারতীয় ক্রেতারা Pro সিরিজের পিছনে থাকা সেকেন্ডারি স্ক্রিন ব্যবহারের সুযোগ পাবে।
  • Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
    Xiaomi 18 Pro সিরিজ বুধবার চীনে লঞ্চ হল। এই লাইনআপে Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max অর্ন্তভুক্ত আছে। শাওমির দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পূর্বসূরী Xiaomi 17 Pro সিরিজের মতো নতুন ফোনগুলির ব্যাক প্যানেলে রিয়ার ডিসপ্লে আছে। ফোন দুটিতে প্রাইভেসি ডিসপ্লে ফিচার যুক্ত করা হয়েছে। প্রযুক্তিটির সুবিধা হল ব্যবহারকারী সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবে। কিন্তু সেখানে ঠিক কী চলছে, তা আশপাশে কেউ বুঝতে পারবে না। Xiaomi 18 Pro লাইনআপের ফোনে 8,500mAh পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 6 সিরিজের পাওয়ারফুল প্রসেসর, ও 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
    Redmi Note 17 সিরিজ চীনে লঞ্চ হল। Redmi Note 17-এর দাম 1,299 ইউয়ান (প্রায় 18,400 টাকা) থেকে শুরু, যেখানে Redmi Note 17 Pro-এর স্টার্টিং প্রাইস 1,599 ইউয়ান (প্রায় 22,690 টাকা)। স্ট্যান্ডার্ড মডেলটি রেডমির প্রথম ফোন যা 7 ইঞ্চি OLED ডিসপ্লে পেয়েছে। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। অন্য দিকে, Redmi Note 17 Pro আরও বড় 9,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। ফোনগুলি Dolby Atmos সাপোর্ট, 8MP সেলফি ক্যামেরা, 22.5W রিভার্স চার্জিং, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পাওয়া যাবে।
  • আগামী সপ্তাহেই লঞ্চ হতে পারে Mi 10 ও Mi 10 Pro
    শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi -র ফ্ল্যাগশিপ সিরিজের পরবর্তী দুটি ফোন Mi 10 ও Mi 10 Pro। গত বছর Xiaomi জানিয়েছিল Snapdragon 865 চিপসেট সহ এই দুই ফোন বাজারে আসবে।

Xiaomi 18 Pro Launch - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »