অভিভাবকরা তাদের সন্তানের আসক্তি কমাতে YouTube Shorts দেখার সময়সীমা বেঁধে দিতে পারবেন। শর্টস দেখার সময়সীমা সর্বনিম্ন 0 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত সেট করতে পারবেন অভিভাবকরা। চাইলে বাচ্চাদের শর্টস দেখাটাই পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে। আবার অবসর সময়ে ছোটদের বিনোদনের জন্য অভিভাবকরা 15 মিনিট, 30 মিনিট, বা 45 মিনিটের জন্য শর্টসের সময়সীমা বাড়াতে পারবেন।
ইউটিউবের স্কিপ বোতামটি নিয়ে ব্যাবহারকারীরা সমস্যায় পড়েছে।কেউ দেখতে পাচ্ছেন আবার কেউ দেখতে পাচ্ছেন না। মনে করা হচ্ছে ইউটিউব বিজ্ঞাপনের ক্ষেত্রে উপাদান কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে এটি পরীক্ষার মধ্যে চলছে তাই স্কিপ বোতামটি দেখা যাচ্ছে না। তবে ইউটিউবের মুখপাত্র এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। ইউটিউব বর্তমানে তাদের Shorts গুলির সময়সীমাও বাড়িয়েছে।