Apple Watch এর জন্য বাজারে এলো নতুন USB Type-C চার্জার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 অক্টোবর 2018 16:03 IST
হাইলাইট
  • Apple Watch এর জন্য নতুন Type-C চার্জার লঞ্চ করল Apple
  • এই চার্জারের সাথে রয়েছে 0.3 মিটার কেবেল
  • Apple Watch এর সাথেই থাকে একটি USB Type-A চার্জার

নতুন USB Type-C Apple Watch চার্জারের দাম 29 মার্কিন ডলার (প্রায় 2,100 টাকা)

সব Apple Watch এর সাথেই থাকে একটি USB Type-A চার্জার। এবার Apple Watch এর জন্য নতুন Type-C চার্জার লঞ্চ করল Apple। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই চার্জার বিক্রি হবে। নতুন USB Type-C Apple Watch চার্জারের দাম 29 মার্কিন ডলার (প্রায় 2,100 টাকা)। নতুন এই চার্জারের সাথে রয়েছে 0.3 মিটার কেবেল। গত সপ্তাহে ভারতে বিক্রি শুরু হয়েছে Apple Watch Series 4। 40,900 টাকা থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। একই সাথে প্রি-অর্ডার শুরু হয়েছে iPhone XR।

40মিমি ও 44 মিমি কেসিং অপশানে পাওয়া যাবে নতুন Apple Watch Series 4। ডিজাইনের দিক থেকে আগের জেনারেশান থেকে খুব বেশি তফাৎ না এলেও Apple Watch Series 4 এ থাকবে এজ-টু-এজ ডিসপ্লে।

Apple Watch Series 4 এর ভিতরে থাকবে Apple S4 চিপসেট। যার মধ্যে রয়েছে একটি 64 biT ডুয়াল কোর প্রসেসার। এছাড়াপ থাকবে একটি নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

এবার থেকে Apple Watch Series 4 এর ডিজিটাল ক্রাউন হেপটিক ফিডব্যাক দেবে। এছাড়াও নতুন Apple Watch এ যোগ হয়েছে আগের থেকে ভালো স্পিকার। নতুন স্পিকারে আগের থেকে 50 শতাংশ জোরে আওয়াজ হবে।

হঠাৎ মাটিতে পড়ে গেলে তা বুঝে নিতে পারবে Apple Watch Series 4। সাথে সাথে জরুরি কনট্যাক্টের সাথে যোগাযোগ করতে সক্ষম এই স্মার্টওয়াচ। এছাড়াও হঠাৎ হার্ট রেট কমে গেলে তা জানাবে নতুন Apple Watch। নতুন Apple Watch Series 4 দিয়ে ECG করা সম্ভব। এই ECG রিপোর্ট সোজা ফোনের অ্যাপ এ চলে আসবে। PDF ফাইলে এই ECG স্ট্রিপ দেখতে পাবেন গ্রাহকরা।

Apple Watch Series 4 পড়ে জলে সাঁতার কাটা যাবে। এই ঘড়িতে রয়েছে Bluetooth 5.0 আর অপ্টিকাল হার্ট রেট সেন্সার। Apple Watch Series 4তে চলবে লেটেস্ট WatchOS 5। এর সাথেই Apple Watch Series 4 এ যোগ হয়েছে তিনটি নতুন ওয়াচফেস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Apple Watch, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত
  2. Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
  3. 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
  4. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  5. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  6. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  7. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  8. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  9. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  10. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.