মধ্যবিত্তের সাধ্যের মধ্যে নতুন ওয়্যারলেস হেডফোন নিয়ে এল Blaupunkt

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুন 2019 10:18 IST
হাইলাইট
  • থেকে 2,999 টাকা দামে ভারতে বিক্রি শুরু হয়েছে Blaupunkt BH-21
  • ড্রাইভার। নতুন এই হেডফোনের ওজন 399 গ্রাম
  • হেডফোনের ভিতরে থাকছে 500 mAh ব্যাটারি

Blaupunkt BH-21 এর দাম 2,999 টাকা

ভারতে নতুন ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছে জার্মান অডিও কোম্পানি Blaupunkt। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে BH-21 ব্লুটুথ হেডফোনটি দেখা গিয়েছে। নতুন এই হেডফোনে রয়েছে ওভার দ্য ইয়ার ডিজাইন। থাকছে একগুচ্ছ অডিও মোড। Amazon.in থেকে 2,999 টাকা দামে ভারতে বিক্রি শুরু হয়েছে Blaupunkt BH-21।

Blaupunkt BH-21 ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে রয়েছে 40 মিমি ড্রাইভার। নতুন এই হেডফোনের ওজন 399 গ্রাম। হেডফোনের ভিতরে থাকছে 500 mAh ব্যাটারি। ওভার দ্য ইয়ার ডিজাইনের এই হেডফোনে জন্য দীর্ঘ সময় একটানা গান শুনলেও কষ্ট হবে না। ফোন ধরা, ভলিউম কন্ট্রোল, মিডিয়া প্লে ব্যাক এর জন্য থাকছে বিশেষ বাটন। বিভিন্ন ইকুয়ালাইজার মোড বদল করার জন্য এই হেডফোনে একটি বিশেষ বাটন ব্যবজার করেছে Blaupunkt।

Blaupunkt BH-21 হেডফোনে থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। AUX কেবেল ব্যবহার করেও এই হেডফোনে গান শোনা যাবে। কোম্পানি জানিয়েছে এক চার্জে 24 ঘন্টা গান শোনা যাবে। 20 Hz থেকে 20,000 Hz তরঙ্গদৈর্ঘ্যের শব্দ শোনা যাবে এই হেডফোনে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.