তারের ঝামেলা থেকে মুক্তি, সম্পূর্ণ ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে এল Boat

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 মে 2019 13:32 IST
হাইলাইট
  • Boat Airdopes 411 এর দাম মাত্র 2,999 টাকা
  • চার্জিং কেস এ রয়েছে একটি 500 mAh ব্যাটারি
  • একবার ফুল চার্জে 3.5 ঘন্টা গান শোনা যাবে

Boat Airdopes 411 এর দাম মাত্র 2,999 টাকা

ক্রমশ জনপ্রিয় হচ্ছে ‘ট্রু ওয়্যারলেস ইয়ারফোন'। আগে অনেক বাশি দামে এই ধরনের ইয়ারফোঙ্গুলি পাওয়া গেলেও সম্প্রতি ক্রমশ সস্তা হতে শুরু করেছে সম্পূর্ণ ওয়্যারলেস ইয়ারফোনগুলি। এবার অবিশ্বাস্য দামে সম্পূর্ণ ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করল Boat। Boat Airdopes 411 এর দাম মাত্র 2,999 টাকা। ইতিমধ্যেই Amazon থেকে বিক্রি শুরু হয়েছে এই প্রোডাক্ট।

Boat Airdopes 211 এর থেকে Boat Airdopes 411 ইয়ারফোনে ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে একটি 50 mAh ব্যাটারি। চার্জিং কেস এ রয়েছে একটি 500 mAh ব্যাটারি। Boat জানিয়েছে চার্জিং কেস থেকে মোট চার বার চার্জ করে নেওয়া যাবে ইয়ারবাডগুলি। একবার ফুল চার্জে 3.5 ঘন্টা গান শোনা যাবে।

Advertisement

Boat Airdopes 411 এ থাকছে Bluetooth 5.0 সাপোর্ট। ইয়ারফোনের ভিররে রয়েছে 6 মিমি ডাইনামিক ড্রাইভার। ওয়াটার রেসিস্ট্যান্সের জন্য রয়েছে IPX4 সার্টিফিকেশন। ইয়ারফোনের সাথে থাকা বাটনের সাহায্যে প্লে ব্যাক কন্ট্রোল করা যাবে। Boat Airdopes 411 চার্জিং কেস এ ব্যাটারি লেভেল দেখানোর জন্য থাকছে LED।

এই মুহুর্তে ভারতে অন্যতম সস্তা ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন Boat Airdopes 411। Amazon এ এই প্রোডাক্ট কিনতে খরচ হবে 2,999 টাকা। সম্প্রতি লঞ্চ হওয়া Blaupunkt BTW01 এর সাথে প্রতিযোগীতার সম্মুখীন হবে Boat Airdopes 411।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Boat, Truly wireless earphones, Boat Airdopes 411
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.