সাধ্যের মধ্যে নতুন হেডফোন নিয়ে এল Boat

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুন 2019 17:36 IST
হাইলাইট
  • Boat Bassheads 950 এর দাম 1,299 টাকা
  • থাকছে 3.5 মিমি অডিও জ্যাক কানেক্টিভিটি
  • কালো ও রূপালি রঙে পাওয়া যাবে এই হেডফোন

Boat Bassheads 950 হেডফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক কানেক্টিভিটি

এই মুহুর্তে ভারতের অন্যতম জনপ্রিয় হেডফোন ব্র্যান্ড Boat। গত কয়েক বছরে সাধ্যের মধ্যে একের পর এক দুর্দান্ত হেডফোন লঞ্চ করে ভারতবাসীর মন জিতেছে কোম্পানিটি। এবার আরও একটি বাজেট হেডফোন নিয়ে এল Boat। কোম্পানির এন্ট্রি লেভেল Bassheads সেগমেন্টে নতুন এই হেডফোন লঞ্চ হয়েছে। নতুন Boat Bassheads 950 এর দাম 1,299 টাকা।

Boat Bassheads 950 হেডফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক কানেক্টিভিটি। খুব সহজেই এই হেডফোনের অডিও কেবেল খুলে ফেলা সম্ভব। তাই রাস্তায় চলাফেরা করার সময় সহজেই ব্যাগে ভরে নেওয়া যাবে এই হেডফোন। Bassheads 950 হেডফোনে 20-200 Hz তরঙ্গদৈর্ঘ্যের শব্দ শোনা যাবে। এছাড়াও হ্যন্ডস ফ্রি কলিং এর জন্য থাকছে একটি মাইক্রোফোন।

Boat Bassheads 950 হেডফোনে থাকছে মেটাল ফিনিশ। থাকছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার। কালো ও রূপালি রঙে পাওয়া যাবে এই হেডফোন।

সম্প্রতি প্রায় প্রতি সপ্তাহেই নতুন প্রোডাক্ট  লঞ্চ করছে Boat। সম্প্রতি লঞ্চ হয়েছে Boat Airdopes 411 ট্রুলি ওয়ারলেস ইয়ারফোন আর Boat Stone 1400 ওয়্যারলেস স্পিকারগুলি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Boat, Boat Bassheads 950, Headphones
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.