গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 অগাস্ট 2026 18:49 IST
হাইলাইট
  • Boat অডিও ডিভাইসে কথোপকথনমূলক AI প্রযুক্তি আনছে
  • এটি মানুষের মতো স্বাভাবিক ও ধারাবাহিকভাবে কথা বলবে বলে মনে করা হচ্ছে
  • Boat তাদের AI প্রযুক্তিতে আঞ্চলিক ভাষা বোঝার উপর বিশেষ গুরুত্ব দিতে পারে

Boat may offer features beyond conventional voice assistants

Photo Credit: Boat

হেডফোনকে গান শোনার যন্ত্র ছাড়া অন্য কিছু ভাবা কি সম্ভব? 2024 সালে সেই ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে ChatGPT সাপোর্টের সঙ্গে লঞ্চ হয়েছিল Nothing Ear। এটি ছিল নাথিং-এর প্রথম TWS ইয়ারবাডস। ভারতের অন্যতম অগ্রণী ওয়্যারেবল ডিভাইস নির্মাতা Boat এবার সেই একই পথে অগ্রসর হচ্ছে। গ্যাজেটস 360 সূত্র মারফত জানতে পেরেছে, বোট অডিও ডিভাইসের জন্য কথোপকথনমূলক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টেকনোলজি তৈরি করছে। এটি আর বাকি পাঁচটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো শুধু নির্দিষ্ট কমান্ড পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নতুন প্রযুক্তিটি ব্যবহারকারীদের সঙ্গে আরও স্বাভাবিক এবং ধারাবাহিকভাবে কথা বলার সুবিধা প্রদান করবে।

Boat কথোপকথনমূলক AI প্রযুক্তি তৈরি করছে

Boat এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা ইউজারদের হেডফোনে থাকা এআই-এর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথোপকথনের সুযোগ দেবে। প্রচলিত ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলি শুধু নির্দিষ্ট কয়েকটি ভয়েস কমান্ড বুঝতে পারে ও সেই অনুযায়ী কাজ করে বা উত্তর দেয়। বোটের সমর্থিত অডিও ডিভাইসের মাধ্যমে AI চ্যাটবট প্রসঙ্গ ধরে রেখে মানুষের মতো একাধিক প্রশ্ন বা বক্তব্য নিয়ে কথা বলতে পারবে বলে আশা হচ্ছে।

ভারত মানেই নানা ভাষা, নানা মত, নানা পরিধান৷ এক রাজ্যে একেক রকম বচন এবং কথা বলার ভঙ্গী। সূত্রের দাবি, Boat তাদের AI প্রযুক্তিতে আঞ্চলিক উচ্চারণের ভঙ্গী এবং উপভাষা আরও ভালভাবে বোঝার ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারে। অর্থাৎ, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, এআই-এর সঙ্গে কথা বলায় ভাষা বাধা হয়ে দাঁড়াবে না।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের বাজারে থাকা বেশিরভাগ হেডফোন ও ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে কোনও না কোনও এআই অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে। তবে সেগুলি ফোন কলা করা, গান চালানো বা থামানো, ও ছোটখাট সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বেশি কিছু করতে সক্ষম নয়।

Boat যদি তাদের পরিকল্পিত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অডিও অভিজ্ঞতা নিয়ে আসে, তাহলে সংস্থাটি দেশের বাজারে এআই ক্ষমতাসম্পন্ন অডিও প্রোডাক্ট বিক্রি করা ক্রমবর্ধমান ব্র্যান্ডগুলির তালিকায় যুক্ত হবে। তবে এখনও স্পষ্ট করা যায়নি যে এই ফিচার বোটের বর্তমান অডিও প্রোডাক্টগুলিতে যুক্ত হবে, নাকি সম্পূর্ণ নতুন মডেলের সঙ্গে লঞ্চ হবে।

Advertisement

বোট নিজেও এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। তবে প্রযুক্তিটির উন্নয়ন নজরে রাখা বিশেষজ্ঞদের দাবি, কাজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অফিসিয়াল ঘোষণা আসতে আর বেশি দেরি নেই। লঞ্চ বা রিলিজ টাইমলাইন আপাতত গোপন রাখা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.