1,799 টাকায় নতুন ওয়্যারলেস হেডফোন নিয়ে এল Boat

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 মে 2019 15:02 IST
হাইলাইট
  • Boat Rockerz 450 হেডফোনে থাকছে Bluetooth 4.2 সাপোর্ট
  • রয়েছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার
  • Rockerz 450 এর দাম 1,799 টাকা

এক চার্জে Boat Rockerz 450 হেডফোনে 8 ঘন্টা গান শোনা যাবে

বাজেট হেডফোন বাজারে গত কয়েক বছর ধরে ভারতে Boat বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই মুহুর্তে গোটা দেশে টপ সেলিং হেডফোনের অনেকগুলি Boat এর হেডফোন। এবার কোম্পানির জনপ্রিয় Rockerz সিরিজে নতুন হেডফোন নিয়ে এল ভারতের কোম্পানিটি। মঙ্গলবার এই সিরিজে লঞ্চ হয়েছে নতুন Boat Rockerz 450। Rockerz 450 এর দাম 1,799 টাকা।

Boat Rockerz 450 হেডফোনে থাকছে Bluetooth 4.2 সাপোর্ট। হেডফোনের ভিতরে থাকছে একটি 300 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এক চার্জে Rockerz 450 হেডফোনে 8 ঘন্টা গান শোনা যাবে। বড় ইয়ারকাপের জন্য সহজের কানের উপরে বসবে এই বাজেট হেডফোন। Rockerz 450 এর ভিতরে রয়েছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার। তবে শুধুমাত্র Bluetooth নয় AUX কেবেল ব্যবহার করেও এই হেডফোন ব্যবহার করা যাবে।

ম্যাট ব্ল্যাক ফিনিশের এই হেডফোন মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ হবে। কোম্পানি জানিয়েছে Rockerz 450 হেডফোনে ‘এক্সট্রা পাওয়ারফুল বাস' পাওয়া যাবে। এছাড়াও থাকছে প্যাসিভ নিয়েজ আইসোলেশান। তবে হেডফোনের সাথে কোন AUX কেবেল দিচ্ছে না কোম্পানি। তাই তারের মাধ্যমে এই হেডফোনে গান শুনতে আলাদা AUX কেবেল কিনতে হবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Boat, Boat Rockerz 450, Headphones, Bluetooth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.