পপ-আপ ক্যামেরা সহ স্মার্টটিভি নিয়ে এল Huawei

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 এপ্রিল 2020 14:31 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হয়েছে Huawei Smart Screen X65
  • দাম 24,999 ইউয়ান
  • থাকছে 65 ইঞ্চি ডিসপ্লে

Huawei-এর নতুন টিভিতে পপ-আপ ক্যামেরা থাকছে

অনেক দিন ধরেই বড় ডিসপ্লের স্মার্টটিভির টিজার প্রকাশ করছিল Huawei। অবশেষে সেই টিভি বাজারে এল। স্মার্টফোনের জন্য বিখ্যাত এই কোম্পানি সম্প্রতি লঞ্চ করেছে Huawei Smart Screen X65। এই স্মার্টটিভিতে রয়েছে 65 ইঞ্চি OLED ডিসপ্লে। আপাতত চিনে এই টিভি বিক্রি হবে। নতুন এই স্মার্টটিভির দাম 24,999 ইউয়ান (প্রায় 2,70,000 টাকা)।

Huawei-এর নতুন প্রিমিয়াম স্মার্টটিভিতে থাকছে 65  ইঞ্চি OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10+ সাপোর্ট থাকছে। সর্বোচ্চ 1,000-নিটস ব্রাইটনেসেত এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। এই টিভির ডিসপ্লের পিছনে 14টি স্পিকার থাকছে। থাকছে ছয়টি স্পিকার, ছটি টুইটার ও দুটি উফার।

Advertisement

Smart Screen X65 টিভিতে 65 ইঞ্চি HDR10 ডিসপ্লে থাকছে

এই টিভিতে কোম্পানির HarmonyOS অপারেটিং সিস্টে চলবে। টিভির ভিররে রয়েছে Honghu 898 প্রসেসর। সঙ্গে থাকছে 6GB RAM ও 128GB স্টোরেজ। এই টিভির অন্যতম প্রধান আকর্ষণ 24 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে সহতেই টিভি থেকে ভিডিও কল করা যাবে।

Advertisement

প্রিমিয়াম সেগমেন্টে এই স্মার্টটিভি লঞ্চ করেছে Huawei। 2019 সালের শেষে লঞ্চ হয়েছিল কোম্পানির Huawei Smart Screen V75। এর পরে বাজারে এল কোম্পানির দ্বিতীয় স্মার্ট টিভি Huawei Smart Screen X65। আপাতত শুধুমাত্র চিনে এই দুই টিভি বিক্রি হবে। ভারতে কবে কোম্পানির স্মার্টটিভি লঞ্চ হবে জানায়নি Huawei

 
KEY SPECS
Display 65.00-inch
Screen Type OLED
Resolution Standard 4K
Smart TV Yes
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  2. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  3. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  4. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  5. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  6. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  7. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  8. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  9. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  10. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.