20 দিন ব্যাক-আপ সহ ভারতে এল Mi Band 3i: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 21 নভেম্বর 2019 17:22 IST
হাইলাইট
  • Mi.com থেকে বিউক্রি শুরু হয়েছে Mi Band 3i
  • হার্ট রেট মনিটরিং থাকছে না
  • স্লিপ ট্র্যাকিং ফিচার থাকছে

কালো রঙে পাওয়া যাবে Mi Band 3i

ভারতে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল Xiaomi। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Mi Band 3i। নতুন এই ফিটনেস ব্যান্ডে থাকছে মোনোক্রোম AMOLED ডিসপ্লে, 5ATM ওয়াটার-প্রুফ রেজিস্টান্স আর 20 দিন ব্যাটারি ব্যাক আপ। Mi Band 3i থেকে বিভিন্ন ফিটনেসের তথ্যের সাথেই স্মার্টফোনের কল ও নোটিফিকেশন দেখা যাবে। গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Mi Band 3। সেই ডিভাইসের থেকে কিছুটা কম দামে লঞ্চ হল নতুন mi Band 3i।

ভারতে Mi Band 3i এর দাম 1,299 টাকা। Mi.com থেকে কালো রঙে এই ফিটনেস ব্যান্ড কেনা যাবে। গত বছর সেপ্টেম্বর মাসে 1,999 টাকায় লঞ্চ হয়েছিল Mi band 3। এই মুহূর্তে ভারতে 1,799 টাকায় Mi Band 3 পাওয়া যায়। এছাড়াও 2.299 টাকায় পাওয়া যায় Mi Band 4। Mi Band 4 এ কালার ডিসপ্লে ব্যবহার হয়েছে।

Mi Band 3i তে রয়েছে একটি 0.78 ইঞ্চি মনোক্রোম AMOLED ডিসপ্লে। সর্বোচ্চ 300 নিটস ব্রাইটনেসের এই ডিসপ্লের নীচে থাকছে একটি ক্যাপাসিটিভ টাচ প্যানেল। Mi Band 3i তে রয়েছে একটি 110 mAh ব্যাটারি। Xiaomi জানিয়েছে এক চার্জে 20 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3 সম্পূর্ণ চার্জ হতে 2.5 ঘণ্টা সময় লাগবে। Android 4.4 বা তার বেশি অথবা iOS 9.0 বা তার বেশি ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3i তে 5ATM ওয়াটার রেজিস্টান্ট সার্টিফিকেশন থাকছে।

Mi Band 3i থেকেই স্মার্টফোনের কল, অ্যালার্ম, নোটিফিকেশন দেখে নেওয়া যাবে। স্মার্টফোনের Mi Fit অ্যাপের সাথে কানেক্ট হবে এই ডিভাইস। থাকছে ফিটনেস ও স্লিপ ট্র্যাকিং।

আরও পড়ুন:

এসে গেল Xiaomi Mi Watch: নতুন স্মার্টওয়াচের ফিচারগুলি দেখে নিন

অপটিকাল হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Huawei Band 4

 
KEY SPECS
Display Type AMOLED
Water Resistant Yes
Heart Rate Monitor No
Compatible Devices Android phones, iPhone
Battery Life (Days) 20
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.