আজ দুটি নতুন স্মার্টটিভি বিক্রি শুরু করবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 অক্টোবর 2018 09:50 IST
হাইলাইট
  • গত মাসে তিনটি নতুন স্মার্টটিভি লঞ্চ করেছিল Xiaomi
  • মঙ্গলবার 32 ইঞ্চি Mi TV 4C Pro আর 49 ইঞ্চি Mi TV 4A Pro বিক্রি শুরু হবে
  • বুধবার সকাল 11 টায় বিক্রি শুরু হবে 55 ইঞ্চি Mi TV 4 Pro

32 ইঞ্চি Mi TV 4C Pro এর দাম 14.999 টাকা

গত মাসে তিনটি নতুন স্মার্টটিভি লঞ্চ করেছিল Xiaomi। এই টিভিগুলি হল 32 ইঞ্চি Mi TV 4C Pro, 49 ইঞ্চি Mi TV 4A Pro আর 55 ইঞ্চি Mi TV 4 Pro। মঙ্গলবার Mi.com আর Amazon.in থেকে 32 ইঞ্চি Mi TV 4C Pro আর 49 ইঞ্চি Mi TV 4A Pro বিক্রি শুরু হবে।  Amazon Prime মেম্বাররা মঙ্গলবার রাত 9 টায় 32 ইঞ্চি Mi TV 4C Pro আর 49 ইঞ্চি Mi TV 4A Pro কিনতে পারবেন। বুধবার সকাল 11 টায় বিক্রি সব গ্রাহকের জন্য বিক্রি শুরু হবে এই duTi স্মার্টটিভি। তিনটি টিভিতেই কোম্পানির আগের সব টিভির মতোই PatchWall UI স্কিন থাকবে। এছাড়াও এই তিনটি টিভির সাথেই থাকবে Android TV অপশান। রিমোটে একটি বাটন টিপে টিভির অপারেটিং সিস্টেম বদলে নেওয়া যাবে। এছাড়াও তিনটি টিভিতেই ভয়েস সার্চ ফিচার যোগ হয়েছে। এই লঞ্চ ইভেন্টে  Xiaomi জানিয়েছে এই মুহুর্তে সারা দেশে 650 টি টিভি সার্ভিস সেন্টার রয়েছে।

Mi TV 4C Pro, Mi TV 4A Pro আর Mi TV 4 Pro এর দাম

ভারতে 32 ইঞ্চি Mi TV 4C Pro এর দাম 14.999 টাকা। 49 ইঞ্চি Mi TV 4A Pro এর দাম 29,999 টাকা। Mi TV 4 Pro কিনতে খরচ হবে 49,999 টাকা। তবে আপাতত প্রথম এক মাসের জন্য টিভির দাম জানিয়েছে চিনের কোম্পানি। শিঘ্রই Mi Home সহ একাধিক অফলাইন রিটেল শপে পাওয়া যাবে এই টিভিগুলি।

Mi TV 4C Pro, Mi TV 4A Pro আর Mi TV 4 Pro স্পেসিফিকেশান

55 ইঞ্চি Mi TV 4 Pro তে থাকবে একটি 4K প্যানেল। অন্যদিকে 49 ইঞ্চি Mi TV 4A Pro তে থাকবে একটু FHD প্যানেল। এই দুটি টীভিতেই HDR সাপোর্ট থাকবে। অন্যদিকে Mi TV 4C Pro তে থাকবে একটি 720p HD প্যানেল। এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Mi TV 4 এর মতোই খুবই পাতলা নতুন 55 ইঞ্চি Mi TV 4 Pro। এই টিভিটি মাত্র 4.9 মিমি চওড়া।

নতুন তিনটি ভেরিয়েন্টেই থাকবে এক জোড়া 20W স্পিকার। এর সাথেই থাকবে 20 বোতামের রিমোট। এই রিমোটে থাকছে ভয়েস সার্চ ফিচার। এছাড়াও থাকবে Bluetooth, Wifi আর ইথারনেট। প্রত্যেক টিভিতে থাকবে তিনটি HDMI, দুটি USB একটি S/PDIF পোর্ট। 32 ইঞ্চি Mi TV 4C Pro তে রয়েছে 1GB RAM আর 8GB স্টোরেজ। অন্যদিকে 49 ইঞ্চি Mi TV 4A Pro আর 55 ইঞ্চি Mi TV 4 Pro তে থাকবে 2GB RAM আর 8GB স্টোরেজ।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi TV 4C Pro, Xiaomi Mi TV 4A Pro, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  2. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  3. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  5. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  6. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
  7. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  8. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  9. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  10. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.