নতুন ওয়্যারলেস হেডফোন ও ইয়ারবাড লঞ্চ করল Nokia

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 অক্টোবর 2018 14:57 IST
হাইলাইট
  • লন্ডনে এক ইভেন্টে নতুন Nokia 7.1 লঞ্চ করেছে HMD Global
  • একই ইভেন্টে ট্রু ওয়্যারলেস ইয়ারবাড আর প্রো ওয়্যারলেস হেডফোন লঞ্চ হয়েছে
  • প্রো ওয়্যারলেস হেডফোনের দাম 69 ইউরো (প্রায় 5,800 টাকা)

Nokia প্রো ওয়্যারলেস হেডফোনে একবার ফুল চার্জে দশ ঘন্টা গান শোনা যাবে।

বৃহস্পতিবার লন্ডনে এক ইভেন্টে নতুন Nokia 7.1 লঞ্চের সাথেই কোম্পানির একাধিক স্মার্টফোনে শিঘ্রই লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাওয়ার কথা জনিয়েছিল HMD Global। একই ইভেন্টে ট্রু ওয়্যারলেস ইয়ারবাড আর প্রো ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল Nokia।

Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের ওজন মাত্র পাঁচ গ্রাম। এছাড়াও কোম্পানির প্রথম নেকব্যান্ড স্টাইল প্রো ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছে Nokia। এই হেডফোনে রয়েছে ভাইব্রেশান ফিচার। এছাড়াও একবার চার্জ করে Nokia প্রো ওয়্যারলেস হেডফোন দিয়ে দশ ঘন্টা গান শোনা যাবে।

Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম 129 ইউরো (প্রায় 10,900 টাকা)। অন্যদিকে প্রো ওয়্যারলেস হেডফোনের দাম 69 ইউরো (প্রায় 5,800 টাকা)। নভেম্বর মাসে ইউরোপে বিক্রি শুরু হবে এই দুটি ডিভাইস। ভারতে এই প্রোডাক্ট কবে লঞ্চ হবে তা জানায়নি HMD Global।

Nokia প্রো ওয়্যারলেস হেডফোনের দাম 69 ইউরো (প্রায় 5,800 টাকা)

 

Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের ওজন মাত্র 5 গ্রাম। একবার চার্জ করে চার ঘন্টা গান শোনা যাবে এই ডিভাইসে। এই ওয়্যালেস ইয়ারবাড পকেটে এই ডিভাইস তিনবার ফুল চার্জ করা যাবে। থাকছে Bluetooth v5.0, IPx4 সাপোর্ট। এর ফলে ঘামে ভিজলেও ক্ষতি হবে না এই ইয়ারবাডে। এর সাথেই থাকবে USB Type-C পোসস্ট আর LED ইন্ডিকেটার। ছোট, মাঝারি ও বড় তিনটি আলাদা মাপে পাওয়া যাবে Nokia ট্রু ওয়্যারলেস ইয়ারবাড।

Nokia প্রো ওয়্যারলেস হেডফোনে একবার ফুল চার্জে দশ ঘন্টা গান শোনা যাবে। এই হেডফোনের ওজন 45 গ্রাম। এই ডিভাইসের চুম্বক থাকার কারনে ইয়ারবাড দুটি সবসময় একসাথে লেগে থাকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD Global, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.