দুটি নতুন পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এল Redmi

লঞ্চ হল Redmi Power Bank। 10,000mAh আর 20,000mAh ক্ষমতার দুটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। আপাতত শুধুমাত্র চিনে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে।

দুটি নতুন পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এল Redmi

10,000mAh আর 20,000mAh ক্ষমতার দুটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনের কোম্পানিটি

হাইলাইট
  • 10,000mAh আর 20,000mAh ক্ষমতার দুটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ হয়েছে
  • থাকছে ডুয়াল ইনপুট ও আউটপুট
  • আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে এই পাওয়ার ব্যাঙ্ক
বিজ্ঞাপন

Redmi ব্র্যান্ডের অধীনে আগে শুধুমাত্র বাজেট স্মার্টফোন লঞ্চ করত Xiaomi। সম্প্রতি চিত্রটা বদলেছে। এই বছরেই Redmi ব্র্যান্ডের অধীনে লঞ্চ হয়েছিল ল্যাপটপ। এবার লঞ্চ হল Redmi Power Bank। 10,000mAh আর 20,000mAh ক্ষমতার দুটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। আপাতত শুধুমাত্র চিনে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে। চিনে 10,000mAh Redmi Power Bank PB100LZM  এর দাম 59 ইউয়ান (প্রায় 590 টাকা)। অন্যদিকে 20,000mAh Redmi Power Bank PB200LZM এর দাম 99 ইউয়ান (প্রায় 991 টাকা)।

চিনে সোশ্যাল মিডিয়া পোস্টে Redmi পাওয়ার ব্যাঙ্ক লঞ্চের খবর প্রকাশ করেছে Xiaomi। সোশ্যাল মিডিয়া পোস্টে সাদা রঙে এই পাওয়ার ব্যাঙ্ক দেখা গিয়েছে। তবে অন্য কোন রঙে এই পাওয়ারব্যাঙ্ক পাওয়া যাবে কি না জানা যায়নি। দুটি পাওয়ার ব্যাঙ্কই Micro USB আর USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। তবে 10,000mAh পাওয়ার ব্যাঙ্কে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে না। এই ডিভাইসে আউটপুটের জন্য থাকছে দুটি করে  USB Type-A পোর্ট। একটি পোর্টে 5V আর 2.1A আউটপুট অন্য পোর্টে 5.1V আর 2.4A আউটপুট পাওয়া যাবে। পাওয়ার ব্যাঙ্কে কত চার্জ আছে জানার জন্য থাকছে LED।

20,000mAh ক্ষমতার পাওয়ার ব্যাঙ্কটি 10,000mAh ক্ষমতার পাওয়ার ব্যাঙ্কের মতো দেখতে হলেও তুলনায় বেশি চওড়া বেশি ক্ষমতার Redmi পাওয়ার ব্যাঙ্ক। 20,000mAh পাওয়ার ব্যাঙ্কে রয়েছে ফাস্ট চার্জ ইনপুট ও আউটপুট সাপোর্ট। 18W পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করবে এই ডিভাইস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »