Vivo Watch GT 2 হল ভারতে ভিভোর প্রথম স্মার্টওয়াচ।
Photo Credit: Vivo
Vivo Watch GT 2 features a 2.07-inch curved AMOLED screen
Vivo X500 সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে Vivo Watch GT 2 ভারতে লঞ্চ হয়েছে। এটি ভারতে ভিভোর প্রথম স্মার্টওয়াচ। ঘড়িটি লম্বা ব্যাটারি লাইফ এবং ফিটনেস ফিচার্সের উপর গুরুত্ব দিয়ে বানিয়েছে সংস্থা। এই স্মার্টওয়াচে 2.07 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, 25 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, BlueOS 3.0 অপারেটিং সিস্টেম, ও ব্লুটুথ ক্যামেরা রিমোট কন্ট্রোল ফিচার রয়েছে। এছাড়াও 100+ স্পোর্টস মোড, স্লিপ মনিটরিং, ও এমার্জেন্সি SOS অ্যাসিস্ট, ও অপটিক্যাল হার্ট রেট সেন্সর রয়েছে। ভিভোর নতুন স্মার্টওয়াচের বাক্সের মধ্যে ম্যাগনেটিক চার্জিং ডক দেওয়া থাকছে।
ভিভো ওয়াচ জিটি 2-এর সামনে 2.07 ইঞ্চি আয়তাকার 2.5D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 60 হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ 2,400 নিট লোকাল ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের চারপাশের বেজেল প্রায় 1.8 মিমি পাতলা। এতে একাধিক বিল্ট-ইন ওয়াচ ফেস রয়েছে। স্মার্টওয়াচটিতে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের সঙ্গে সিলিকন স্ট্র্যাপ দেওয়া হয়েছে।
Vivo Watch GT 2 মডেলে গাইডেড ওজন কমানোর প্রোগ্রাম রয়েছে। স্মার্টওয়াচটি 5ATM জলরোধী রেটিং পেয়েছে। ফলে সাঁতার কাটা, স্নান করা, ও অল্প গভীর জলে থাকার সময় এটি হাতে পরা যাবে। স্বাস্থ্য সংক্রান্ত ফিচারের মধ্যে রয়েছে হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন মনিটরিং, স্ট্রেস মনিটরিং, গাইডেড ব্রিদিং, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং এবং স্লিপ মনিটরিং।
ভিভো দাবি করছে, তাদের নতুন স্মার্টওয়াচে 25 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে সাধারণ ব্যবহারে ব্যাটারি 17 দিন চলবে। আবার অলওয়েজ অন ডিসপ্লে চালু রাখলে 14 দিন পর্যন্ত চলবে। এতে NFC ফিচার থাকার ফলে কনট্যাক্টলেস পেমেন্ট করা যাবে। ডিভাইসে অ্যাক্সিলারেশন সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, জাইরোস্কোপ, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ও হল সেন্সর রয়েছে।
স্মার্টওয়াচটি BlueOS 3.0-এ চলে। এটি OriginOS 7-এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। ভিভোর ফোনে থাকা অরিজিন আইল্যান্ডের গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ঘড়ির স্মার্টভিউতে সিঙ্ক করার সুবিধা। ফলে ব্যবহারকারীরা রিয়েল-টাইম নোটিফিকেশন এবং আপডেট সম্পর্কে জানতে পারবে।
Vivo Watch GT 2 ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি অবসিডিয়ান ব্ল্যাক এবং স্টেলার হোয়াইট কালার অপশনে উপলব্ধ। স্মার্টওয়াচটি ফ্লিপকার্ট, অ্যামাজন, ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম, ও অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে।
প্রসঙ্গত, Vivo X500 ভারতে 1,19,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। Vivo X500 Pro মডেলের একই মেমরি অপশন (12 জিবি + 256 জিবি) কিনতে খরচ হবে 1,49,999 টাকা। Vivo X500 Pro Max-এর 256 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,64,999 ও 1,79,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
1Password Confirms Data Breach, Says Customer Vault Contents Remain Safe
Vivo X500s Full Specifications and Features List Leaked Ahead of Anticipated Launch