মাত্র আট দিনে দশ লক্ষ Mi Band 4 বিক্রি করেছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুন 2019 16:49 IST
হাইলাইট
  • Mi Band 4 এর দাম 169 ইউয়ান (প্রায় 1,700 টাকা)
  • থাকছে কালার ডিসপ্লে
  • এখনও ভারতে লঞ্চ হয়নি এই স্মার্টফোন

ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে Mi Band 4

ওয়্যারেবেল দুনিয়ায় ইতিমধ্যেই যথেষ্ট সাফল্য পেয়েছে Xiaomi। সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi-র নতুন ফিটনেস ব্যান্ড  Mi Band 4। এই ডিভাইসে রয়েছে একটি কালার ডিসপ্লে। এই প্রথম কোন Mi Band এ কালার ডিসপ্লে দেখা গিয়েছে। Xiaomi জানিয়েছে বিশ্বব্যাপী মাত্র আট দিনে 10 লক্ষ Mi Band 4 বিক্রি হয়েছে। এখনও ভারতে বিক্রি শুরু হয়নি এই ডিভাইস।

চিনে Mi Band 4 এর দাম 169 ইউয়ান (প্রায় 1,700 টাকা)। NFC ভেরিয়েন্ট কিনতে 229  ইউয়ান (প্রায় 2,300 টাকা) খরচ হবে। এছাড়াও একটি মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশনে পাওয়া যাবে এই ফিটোনেস ব্যান্ড।

Mi Band 4 স্পেসিফিকেশন

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ক্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড। Mi Band 4 এ থাকছে পেমেন্ট সাপোর্ট। ফিটনেস ব্যান্ডে কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

Advertisement

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.