নতুন ব্লুটুথ স্পিকার নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 ফেব্রুয়ারি 2020 16:50 IST
হাইলাইট
  • একটি 5W স্পিকার ব্যবহার হয়েছে
  • , এক চার্জে চলবে 20 ঘণ্টা
  • কালো রঙে এই স্পিকার বিক্রি শুরু করেছে Xiaomi

Mi Outdoor Bluetooth Speaker -এ 2,000 mAah ব্যাটারি থাকছে

ভারতে লঞ্চ হল Mi Outdoor Bluetooth Speaker। ইতিমধ্যেই Mi.com থেকে এই স্পিকার বিক্রি শুরু হয়েছে। একটি 5W স্পিকার ব্যবহার হয়েছে। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, এক চার্জে চলবে 20 ঘণ্টা। ইতিমধ্যেই কালো রঙে এই স্পিকার বিক্রি শুরু করেছে Xiaomi।

Mi Outdoor Bluetooth Speaker -এর দাম 1,399 টাকা। ঘোরাফেরার জন্য আদর্শ ছোট্ট এই স্পিকার। থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। স্পিকারের ভিতরে একটি 2,000 mAah ব্যাটারি থাকছে। কোম্পানির দাবি সম্পূর্ণ চার্জে 20 ঘণ্টা চলবে এই ডিভাইস। চার্জিংয়ের জন্য থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। এছাড়াও থাকছে একটি AUX পোর্ট।

IPX5 রেটেড এই স্পিকারে জলের ছিঁটে লাগতে ক্ষতি হবে না। যদিও জলে ডুবিয়ে দিলে এই স্পিকার খারাপ হবে। স্পিকারের সঙ্গেই রয়েছে একটি স্ট্র্যাপ। থাকছে একটি পাওয়ার বাটন, একটি প্লে বাটন ও একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন। স্মার্টফোন থেকে ফোন করার জন্য থাকছ একটি মাইক্রোফোন।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

সোমবার ট্যুইটারে নতুন এই ওয়্যারলেস স্পিকারের ঘোষণা করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। ইতিমধ্যেই Mi.com থেকে বিক্রি শুরু হয়েছে এই ডিভাইস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.