ভারতীয় স্মার্টফোনের বিক্রিতে রেকর্ড! তিন নম্বর ত্রৈমাসিকে বিক্রি 46.6 মিলিয়ন: আইডিসি

বিজ্ঞাপন
Edited by Biswadeep Dey, আপডেট: 11 নভেম্বর 2019 18:57 IST
হাইলাইট
  • ক নম্বরে Xiaomi, তারা 12.6 মিলিয়ন ইউনিট বিক্রি করেছে
  • র্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 7A ও Redmi Note 7 Pro
  • Vivo-র বৃদ্ধিও 58.7 শতাংশ বেশি

অনলাইন সেল ফেস্টিভ্যাল ও নতুন নতুন মডেল লঞ্চের সুবাদে ভারতের স্মার্টফোন বাজারে রেকর্ড সংখ্যক 46.6 মিলিয়ন স্মার্টফোন বিক্রি হল এবছরের তৃতীয় ত্রৈমাসিকে। যা আগের ত্রৈমাসিকের তুলনায় 26.5 শতাংশ বেশি এবং গত বছরের তুলনায় 9.3 শতাংশ বেশি। সোমবার আন্তর্জাতিক ডেটা কর্পোরেশন বা আইডিসি এই তথ্য জানিয়েছে। আইসডিসির তথ্য অনুযায়ী, এই তালিকায় এক নম্বরে Xiaomi। তারা 12.6 মিলিয়ন ইউনিট বিক্রি করেছে। যা গত বছরের তুলনামূল‌ক হিসেবে 8.5 শতাংশ বেশি। স্মার্টফোন বাজারে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 7A ও Redmi Note 7 Pro। 
Vivo-র বৃদ্ধিও 58.7 শতাংশ বেশি। তাদের Y series-এর জন্যই তাদের এই বিপুল বিক্রি। এছাড়া নতুন লঞ্চ হওয়া Z/U সিরিজও তাদের মোট বিক্রির 20 শতাংশেরও বেশি। এর ফলে তারাই এই ত্রৈমাসিকে 8.2 শতাংশ বাজার শেয়ার দখল করে তারা তৃতীয় বৃহত্তম অনলাইন বিক্রেতা। 
Realme তালিকায় চার নম্বরে উঠে এসেছে। তাদের C2 মডেল এবং  5 and 3i সিরিজের সৌজন্যেই তাদের এই অগ্রগতি। 
এই ত্রৈমাসিকের মোট অনলাইন‌ শেয়ার ছিল 26.5 শতাংশ, যা গতবারের 16.5 শতাংশের থেকে বহু গুণ বেশি। 
আইডিসি ইন্ডিয়াক ক্লায়েন্ট ডিভাইস শাখার সহকারী রিসার্চ ম্যানেজার উপাসনা যোশী জানিয়েছেন, আকর্ষণীয় ক্যাশব্যাক অফার, ও নো কস্ট ইএমআই বা অন্যান্য ফিনান্সের অপশনের কারণে অনলাগইনে বিক্রি এভাবে দ্রুত বেড়েছে। 
এই তালিকায় পাঁচ নম্বরে Samsung। তারাই কেবল গত বছরের ত্রৈমাসিকের তুলনায় 8.5 শতাংশ পিছিয়ে। 
পুরনো Galaxy A সিরিজের (Galaxy A10, 50 ইত্যাদি) পর নতুন Galaxy A সিরিজের (Galaxy A10s, A50s ইত্যাদি) বিলম্ব এই পিছিয়ে পড়ার কারণ। 
তালিকায় পিছিয়ে পড়েছে Oppo। তারাও পাঁচ নম্বরে। কিন্তু তাদের A5 সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় পাঁচ নম্বরে। গত বছরের তুলনায় এই ত্রৈমাসিক হিসেবে তাদের বৃদ্ধি 92.3 শতাংশ। 
অফলাইন ক্রমশই পিছনে যাচ্ছে। এই ত্রৈমাসিকের সঙ্গে গত বছরের হিসেবে 2.6 শতাংশ পিছিয়ে পড়েছে অফ‌লাইনে স্মার্টফোন বিক্রির হিসেব।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, IBC, Oppo, Vivo, Apple, Samsung, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.