ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতার জন্য ইনস্টাগ্রাম আনতে চলেছে নতুন একটি বৈশিষ্ট্য

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 নভেম্বর 2024 13:04 IST
হাইলাইট
  • ইনস্টাগ্রাম "Rug Pull" বৈশিষ্ট্যটিকে পাল্টে ফেলছে, যেটি নিজে থেকে ফিডকে
  • প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নতুন বিষয়বস্তু দেখানোর আগে, স্ক্রল করার
  • এই পদক্ষেপটির লক্ষ্য ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা প্রদান করা

Automatic refreshing of the feed was a feature and not a glitch, Instagram has confirmed

Photo Credit: Instagram

সোশ্যাল মিডিয়াতে ইন্সটাগ্রাম জানিয়েছে যে, তারা একটি ফিচার বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, এই ফিচারটি ব্যবহারকারীদের বহুদিন ধরে বিরক্ত করছিল, তাই তারা এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে ব্যাবহারকারীরা বেশ কিছু সময় অ্যাপটি বন্ধ রেখে আবার খোলার পর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিডটি নিজে থেকে রিফ্রেশ হবে না। এর ফলে ব্যবহারকারকারীরা প্রথম তাদের স্ক্রিনে যে পোস্টগুলি দেখতে পেয়েছিল, সেগুলি আবার দেখতে পারবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই আপডেটটি আসার ফলে ইনস্টাগ্রামের যে রিল এবং স্টোরিগুলিতে ভিউজ আসে না, সেগুলির গুণমান আরও কমিয়ে দেওয়া হবে, যাতে যে ভিডিওগুলির বেশি ভিউজ আসে, সেগুলো সকলের কাছে বেশি করে পৌঁছাতে পারে।

ইনস্টাগ্রামের মধ্যে আর সয়ংক্রিয় ফিড রিফ্রেশ করার বৈশিষ্ট্যটি নেই:

সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান Adam Mosseri-কে একটি Ask Me Anything (AMA) (Via @_blunderchif) চলাকালীন সোশ্যাল মিডিয়ার পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেটি ব্যবহারকারীদের কাছে অজানা ছিল। কর্মকর্তা
বলেন যে, অভ্যন্তরীণভাবে 'Rug Pull' নামে একটি বৈশিষ্ট্যটির কাজ করা তারা বন্ধ করেছে। এটি একটি ইউজার ইন্টারফেস (UI) ফিচার, যার ফলে যখন ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশ করত, তখন ফিডটি নিজে থেকেই রিফ্রেশ হয়ে যেত ।

Advertisement

Mosseri-এর মতে, অ্যাপটি যখন কন্টেন্ট বা কোন বিষয়বস্তু লোড করছিল, সেইসময় সর্বশেষ ডাউনলোড করা পোস্টগুলি এবং ভিডিওগুলি দেখা যাচ্ছিল। এটির লক্ষ্য ছিল ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানো। কোম্পানির আধিকারিকরা স্বীকার করেছেন যে, এটি সত্যিই বিরক্তিকর ছিল, কারণ ব্যবহারকারীরা কোনো আকর্ষণীয় বিষয়বস্তু স্ক্রিনে যখন প্রথম দেখত এবং পরে সেটি উধাও হয়ে যেত এবং সেটি দেখার জন্য আবার তাদের স্ক্রল করে নিচে নামিয়ে দেখতে হত, এরফলে তাদের আকর্ষণ কমে যেত। নতুন পরিবর্তনটি করার পর এটি ঠিক করা গিয়েছে। Mosseri-এর মতে, এর ফলে ব্যবহারকারীরা আর বিরক্ত হবে না।

এবার থেকে ইন্সটাগ্রাম নিজে থেকে ফিডটি রিফ্রেশ করার পরিবর্তে, ব্যবহারকারীরা যতক্ষণ না সেটি স্ক্রল করছে ততক্ষণ নতুন বিষয়বস্তুগুলি নিজে থেকে দেখাবে না। এবং পরবর্তীক্ষেত্রে নতুন লোড হওয়া পোস্টগুলি, ইতিমধ্যেই ডিসপ্লে করা পোস্টগুলোর নীচে দেখাবে।

এই সিদ্ধান্তের ফলে, “এনগেজমেন্ট হিট” উপর বিরূপ প্রভাব থাকা সত্ত্বেও, এটা মনে করা হচ্ছে যে,, অধিকাংশ ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দেবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Instagram, Instagram Update, Instagram Feature
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.