Krafton India বর্তমান কনটেন্ট সাইকেল শেষ হওয়ার আগে আরও 51টি রিডিম কোড প্রকাশ করেছে।
Photo Credit: Krafton India
List of BGMI Redeem Codes for September 23
Krafton India গত সপ্তাহেই Battlegrounds Mobile India (BGMI)-এর নতুন 4.6 আপডেট প্রকাশ করেছে। বর্তমান কনটেন্ট সাইকেল শেষ হওয়ার আগে বুধবার আরও এক দফায় রিডিম কোড রিলিজ করেছে তারা। এবার 50টির জায়গায় মোট 51টি কোড প্রকাশ করেছে ক্রাফটন ইন্ডিয়া। গেমিং সংস্থাটি BGMI প্লেয়ারদের বিনামূল্যে বিভিন্ন রিওয়ার্ড ও গেমের মধ্যে বিনামূল্যে আইটেম জেতার সুযোগ দিচ্ছে। সেপ্টেম্বর 23 কোড ড্রপের সবচেয়ে বড় আকর্ষণ হল Golden Miramar Pan। জানিয়ে রাখি, নতুন বিজিএমআই 4.6 আপডেটে মিডনাইট হান্টার্স থিম যোগ করার পাশাপাশি Ocean Odyssey ফিরিয়ে আনা হয়েছে।
সেপ্টেম্বর 23 তারিখের নতুন পর্বে বিজিএমআই মোট 51টি কোড ছেড়েছে। এবারের মুখ্য রিওয়ার্ড গোল্ডেন মিরামার প্যান হল এক ধরনের কসমেটিক স্কিন। এতে সোনালি রঙের ফিনিশ, সুক্ষ্ম নকশা, এবং চকচকে আবরণ রয়েছে। এটি গেমের মধ্যে থাকা ফ্রাইং প্যানের চেহারা বদলে দেয়। তবে এর ফলে গেমপ্লে অথবা ফ্রাইং প্যানের কার্যক্ষমতার কোনও পরিবর্তন হয় না।
ক্রাফটন জিনিয়েছে, আজ প্রকাশিত রিডিম কোডগুলির মেয়াদ সেপ্টেম্বর 25 পর্যন্ত বৈধ থাকবে। তবে প্রতিটি কোড 10 জনের বেশি খেলোয়ার ব্যবহার করতে পারবে না৷ একজন প্লেয়ার দিনে সর্বোচ্চ একটি রিডিম কোড ব্যবহার করতে পারবে। একটি কোড একটি অ্যাকাউন্ট থেকে শুধু একবার রিডিম করা যাবে। খেলোয়াররা গেস্ট অ্যাকাউন্ট থেকে কোনও রিডিম কোড ব্যবহার করতে পারবে না।
স্টেপ 1. বিজিএমআই-এর ওয়েবসাইটে রিডিম সেন্টারে যান।
স্টেপ 2. নিজের ক্যারেক্টার আইডি এবং যে কোনও একটি কোড দিন।
স্টেপ 3. ভেরিফিকেশন কোড ও ক্যাপচা এন্টার করার পর রিডিম অপশনে ক্লিক করুন।
স্টেপ 4. কোড সফলভাবে রিডিম হলে পুরস্কার আপনার ইন-গেম মেইলবক্সে পাঠিয়ে দেওয়া হবে।
স্টেপ 5. রিডিম করা কোডের মাধ্যমে পাওয়া রিওয়ার্ড 30 দিনের মধ্যে মেইলবক্স থেকে ক্লেইম করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999