ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা

ChatGPT ফ্রি, গো, প্লাস, এবং প্রো-সহ সমস্ত প্ল্যানে iCloud Mail এবং iCloud Calender প্লাগইন উপলব্ধ।

ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা

Photo Credit: Pexels/Tim Witzdam

OpenAI has launched the iCloud Mail and Calendar plugins for ChatGPT

হাইলাইট
  • চ্যাটজিপিটিতে iCloud Mail ও Calender-এর নতুন প্লাগইন চালু করল OpenAi
  • ChatGPT ছেড়ে না বেরিয়েই ইমেল খোঁজা, লেখা, ও পাঠানো যাবে
  • চ্যাটবটের মাধ্যমে ক্যালেন্ডারে থাকা এন্ট্রি আপডেট করা যাবে
বিজ্ঞাপন

Apple ইউজারদের জন্য দারুণ খবর। Gmail, Outlook, Superhuman Mail, ও Hostinger মেলের পর এবার iCloud Mail এবং iCloud Calender-এর জন্য আলাদা প্লাগইন চালু করেছে OpenAI। ফলে এখন ChatGPT-র চ্যাট উইন্ডো ছেড়ে না বেরিয়েই ইমেল খোঁজা যাবে। ব্যবহারকারীদের ক্যালেন্ডার এবং ইনবক্স থেকে তথ্য খুঁজে নিতে পারবে ওপেনএআইয়ের এআই চ্যাটবট। এছাড়াও, ইভেন্ট ম্যানেজ করা ও ইমেল তৈরি বা পাঠানোর মতো কাজ করতে পারবে চ্যাটজিপিটি। আইক্লাউড মেইল এবং আইক্লাউডের জন্য দুই নতুন প্লাগইন কীভাবে ব্যবহার করা যাবে, সে ব্যাপারেও জানিয়েছে স্যাম অল্টম্যানের সংস্থা।

চ্যাটজিপিটিতে iCloud Mail ও Calender-এর প্লাগইন চলে এল

OpenAI তাদের X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দুটি নতুন প্লাগইন চালুর ঘোষণা করেছে, যা চ্যাটজিপিটি ওয়েব ভার্সন, ডেস্কটপ অ্যাপ অথবা iOS অ্যাপ থেকে ব্যবহার করা যাবে। ইউজারকে তার অ্যাকাউন্টের সঙ্গে প্ল্যাগইন যুক্ত করতে হবে। ফ্রি, গো, প্লাস, এবং প্রো-সহ চ্যাটজিপিটির সমস্ত প্ল্যানে iCloud Mail এবং iCloud Calender প্লাগইন উপলব্ধ।

আইক্লাউড মেল প্লাগইনের মাধ্যমে ইমেল সংক্রান্ত একাধিক কাজ পরিচালনা করতে পারবে চ্যাটজিপিটি। চ্যাটবটটি ইমেল খোঁজা, পড়া, ড্রাফট করা, মেল পাঠানো, এবং আইক্লাউডে সেভ করা কনট্যাক্টের তথ্য খুঁজে বার করতে পারবে। এটি @icloud.com, @me.com, এবং , @mac.com দিয়ে শেষ হওয়া ইমেল ঠিকানার সঙ্গে কাজ করবে। মনে রাখবেন, চ্যাটজিপিটি আইফোনের মেল অ্যাপে কনফিগার করা জিমেইল বা আউটলুক অ্যাকাউন্টে নিজে থেকে অ্যাক্সেস পাবে না।

অন্য দিকে, আইক্লাউড ইন্টিগ্রেশনের ফলে এখন থেকে চ্যাটজিপিটি-কে ব্যবহার করে ক্যালেন্ডারে থাকা আগের অ্যাপয়েন্টমেন্টের তথ্য দেখা, নতুন ইভেন্টের সময় ঠিক করা, এবং ক্যালেন্ডারে থাকা এন্ট্রি আপডেট করা যাবে। চ্যাটজিপিটির সঙ্গে আইক্লাউড মেইল ও আইক্লাউড ক্যালেন্ডার কানেক্ট করার জন্য ইউজারকে আলাদা অ্যাপ স্পেসিফিক পাসওয়ার্ড তৈরি করতে হবে।

নতুন দুই প্লাগইন আসার ফলে Siri AI-এর পার্সোনাল তথ্য ব্যবহারের সঙ্গে যুক্ত বেশ কিছু সুবিধা চ্যাটজিপিটি পেয়ে গেল। শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগাযোগ সংক্রান্ত কাজ গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এটি। দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করার জন্য ওপেনএআইয়ের চ্যাটবটকে বেশি কার্যকর বলে মনে করতে পারেন ইউজাররা।

প্রসঙ্গত, এই সপ্তাহে OpenAI তাদের নতুন AI মডেল GPT-6.1 Terra লঞ্চের ঘোষণা করেছে। সংস্থা দাবি করছে, কৃত্রিম মেধার নয়া মডেলে ভিজ্যুয়াল বোঝার শক্তি, কম্পিউটার ব্যবহার করার দক্ষতা, ও স্বাভাবিক ভাষায় লেখার ক্ষমতার মেলবন্ধন ঘটেছে। এটি কোডেক্স ও চ্যাটজিপিটি ওয়ার্কের মাধ্যমে Plus, Pro, Enterprise, ও Edu গ্রাহকদের জন্য উপলব্ধ। ডেভেলপররা OpenAI API-এর মাধ্যমে মডেলটি অ্যাক্সেস করতে পারবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  2. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  3. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  4. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  5. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  6. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  7. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  8. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  9. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  10. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »