Flipkart Pay Later শুধুমাত্র Flipkart নয়, Myntra ও Flipkart Minutes-এও ক্রেডিটে কেনার সুবিধা চালু হয়েছে।
Photo Credit: Flipkart
Flipkart Pay Later gives customers three repayment options
Flipkart Pay Later পরিষেবা নতুনরূপে ভারতে লঞ্চ হয়েছে। এই ফিচারের মাধ্যমে টাকা না থাকলেও ফ্লিপকার্টে পছন্দের জিনিস অর্ডার দিতে পারবে ক্রেতারা। তৎক্ষণাৎ গ্রাহকের হয়ে সেই অর্থ মিটাবে কোম্পানি। অর্থাৎ, এখন কিনুন, পরে পেমেন্ট করার মতো ব্যাপার। প্রোডাক্ট কেনার 30 দিনের মধ্যে বা প্রতি মাসে কিস্তির মাধ্যমে সেই মূল্য পরিশোধ করতে হবে ক্রেতাকে। নতুন পরিষেবায় ক্রেডিট কার্ডের মতো স্বল্পমেয়াদী ঋণ পাওয়া যাবে, যা স্মার্টফোন, ট্যাব ল্যাপটপ-সহ বিভিন্ন ধরনের পণ্য কেনায় ব্যবহার করা যাবে। শুধুমাত্র Flipkart নয়, Myntra এবং Flipkart Minutes-এও পে লেটার সুবিধা চালু হয়েছে।
ফ্লিপকার্ট গোষ্ঠী পেইউ ফাইন্যান্সের (PayU Finance) সঙ্গে যৌথভাবে ফ্লিপকার্ট পে লেটার নামে একটি নয়া ক্রেডিট পরিষেবা শুরু করেছে। এর সাহায্যে গ্রাহকরা চেকআউট করার সময় ফ্লেক্সিবেল রিপেমেন্ট অপশন দেখতে পাবেন। কেনাকাটার মোট মূল্যের ভিত্তিতে মোট তিনটি ভিন্ন অর্থ পরিশোধের বিকল্পের মধ্যে একটি বেছে নিতে পারবেন।
প্রথম বিকল্পটি হল 'পে লেটার', যেখানে কেনাকাটার অর্থ 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তারপর রয়েছে 'পে ইন 3 অপশন, যার মাধ্যমে বিলের পরিমাণ তিনটি সমান মাসিক কিস্তিতে মেটানো যাবে। আর তুলনামূলকভাবে বেশি দামের প্রোডাক্ট তিন মাস থেকে এক বছর পর্যন্ত ইএমআই-এ কেনার সুবিধা দিচ্ছে কোম্পানি।
EMI কেবলমাত্র বেশি অঙ্কের পণ্যের জন্য নয়, ফ্লিপকার্ট মিনিটস, ফ্যাশন, বিউটি, হোম, ও জেনারেল মার্চেন্ডাইজ বিভাগে অপেক্ষাকৃত কম দামের পণ্য কেনার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। বর্তমানে ফ্লিপকার্ট UPI, ওয়ালেট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ও ইএমআই-এর মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেয়। সেই তালিকায় এবার পে লেটার অপশন যুক্ত হয়েছে।
প্রসঙ্গত, Flipkart Pay Later পরিষেবার ঘোষণা এমন সময়ে করা হয়েছে, যখন আর মাত্র কয়েকদিনের মধ্যে Flipkart Freedom Sale ভারতে শুরু হবে। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বার্ষিক সেল ইভেন্ট আগস্ট 8 শুরু হবে। প্লাস ও ব্ল্যাক মেম্বারশিপ এবং ফ্লিপকার্ট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থাকলে সেলের 24 ঘন্টা আগে, অর্থাৎ আগস্ট 7 আর্লি অ্যাক্সেস পাওয়া যাবে।
Flipkart জানিয়েছে, সেল চলাকালীন SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনা পণ্যে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফার EMI লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও, নির্বাচিত পণ্যের উপর এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। iPhone 17, Samsung Galaxy S25, এবং Motorola Edge 70 Fusion-এর মতো ফোনে বাম্পার ছাড় মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications