Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে

Garena Free Fire India নতুনরূপে অক্টোবর 28 ভারতে লঞ্চ হবে।

Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে

Photo Credit: Garena

Free Fire India will be available for download on October 28, 2026

হাইলাইট
  • Garena Free Fire India অবশেষে ভারতে ফিরছে
  • এটি App Store ও Google Play থেকে ডাউনলোড করা যাবে
  • Free Fire ইন্ডিয়ার সার্ভার এখন ভারতের ভিতরেই অবস্থিত
বিজ্ঞাপন

Free Fire ভারতে নিষেধাজ্ঞা কাটিয়ে স্বমহিমায় প্রত্যাবর্তন করতে চলেছে। বিপুল জনপ্রিয় মোবাইল গেমটির ডেভেলপার সংস্থা Garena জানিয়েছে, এই গেমের নতুন ভারতীয় সংস্করণ Free Fire India বুধবার, অক্টোবর 28 লঞ্চ হবে। নতুন গেমে অরিজিনাল Free Fire-এর পরিচিত গেম প্লে বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও, এ দেশের কথা মাথায় রেখে মাল্টিপ্লেয়ার গেমটিতে বেশ কিছু বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, 2022 সালের ফেব্রুয়ারিতে ব্যান হওয়া 54টি অ্যাপের মধ্যে মূল Free Fire গেমটিও ছিল। তবে এই গেমের আরও উন্নত ভার্সন Free Fire Max নিষেধাজ্ঞার মুখে পড়েনি।

Free Fire India ভারতে অক্টোবর 28 লঞ্চ হচ্ছে

ফ্রি ফায়ার ইন্ডিয়া App Store এবং Google Play, দুই প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে। এতে ব্যাটল রয়্যাল গেমপ্লে থাকবে। প্লেয়াররা বন্ধুদের সঙ্গে খেলতে পারবে৷ বিভিন্ন ইন-গেম ইভেন্ট এবং ক্যাম্পেনে অংশ নেওয়ার সুযোগ মিলবে। লঞ্চ উপলক্ষ্যে গারেনা একটি বিশেষ দিওয়ালি ক্যাম্পেন চালু করবে বলে জানিয়েছে।

সেখানে ভারতের বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের বৈচিত্র্য তুলে ধরা হবে। গারেনা জানিয়েছে, ফ্রি ফায়ার ইন্ডিয়া ডেভেলপ করার সময় বিভিন্ন ধরনের ডিভাইসে গেমটি চালানোর বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। ফোনে যেমন হার্ডওয়্যার বা স্পেসিফিকেশন থাকুক না কেন, গেমটি মসৃণভাবে খেলার জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

Free Fire India আসক্তি কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে। 18 বছরের কম বয়সীদের গেম খেলার জন্য অভিভাবকদের সম্মতি বাধ্যতামূলক করা হচ্ছে। গারেনা আরও জানিয়েছে, তারা নির্দিষ্ট সময় অন্তর বিরতি নিতে রিমাইন্ডার দেবে। গেম খেলার সময়সীমা ও গেমের মধ্যে খরচের সীমা নির্ধারণের সুবিধাও থাকবে।

Free Fire India-র জন্য ডেটা সুরক্ষার ব্যবস্থা আরও জোরদার করেছে কোম্পানি। এখন গেমটির সার্ভার দেশের ভিতরেই অবস্থিত। আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে বলে দাবি করেছে গারেনা।

Garena আরও জানিয়েছে, তারা ভারতের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে সমর্থন জোগানো অব্যাহত রাখবে। গেলোয়ারদের দক্ষতা বাড়ানো ও প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে চায় তারা। স্থানীয় ও কলেজ-ভিত্তিক প্রতিযোগিতা থেকে শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গেমারদের সুযোগ দেওয়ার লক্ষ্য রাখছে কোম্পানি। 

প্রসঙ্গত, 2020 সালে চিনের সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর  পাব-জি ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর প্রায় একই বিষয়বস্তু নিয়ে তৈরি ফ্রি ফায়ারের দিকে ঝুঁকেছিল গেমাররা। তখন থেকেই পাবজির বিকল্প হিসেবে গেমটির জনপ্রিয়তা বাড়তে থাকে। কিন্তু 2022 সালে ফেব্রুয়ারিতে এই গেমটিও ব্যান করে দেয় ভারত সরকার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  2. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  3. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  4. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  5. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  6. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  7. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  8. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  9. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  10. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »