দশ মাসে পাঁচ কোটির বেশি ডাউনলোড হয়েছে Google Tez

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুলাই 2018 15:36 IST
হাইলাইট
  • গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Google-এর পেমেন্ট অ্যাপ Tez
  • Google জানিয়েছে মোট 5 কোটি Tez অ্যাপ ডাউনলোড হয়েছে
  • মাত্র দশ মাসেই 5 কোটি ডাউনলোড এর লক্ষমাত্রা পূরণ করল এই অ্যাপ

গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Google-এর পেমেন্ট অ্যাপ Tez। গত অক্টোবরেই কোম্পানি জানিয়েছিল মোট 50 লক্ষ বার ডাউনলোড হয়েছে Tez অ্যাপ। ডিসেম্বর মাসে Google Tez এর 1.2 কোটি গ্রাহক ছিল। এই সময়ে মোট 14 কোটি ট্রানজাকশান হয়েছিল। এবার Google জানিয়েছে মোট 5 কোটি Tez অ্যাপ ডাউনলোড হয়েছে। Paytm, PhonePe, BHIM অ্যাপ গুলির মতোই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করে Google Tez এর মাধ্যমে টাকা ট্রান্সফার ও বিল পেমেন্ট করা যায়।

কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে Tez অ্যাপ এর 5 কোটি ডাউনলোডের খবর ঘোষনা করা হয়েছে। মাত্র দশ মাসেই 5 কোটি ডাউনলোড এর লক্ষমাত্রা পূরণ করল এই অ্যাপ। কোম্পানি জানিয়েছে এই মুহুর্তে ভারতে Google Tez-এর মোট 1.6 কোটি সক্রিয় গ্রাহক রয়েছে।গত দশ মাসে এই অ্যাপ এ টাকা ট্রান্সফারের সাথেই চ্যাট ও বিল পেমেন্টের ফিচার যোগ হয়েছে। প্রয়োজনে যে কোন চ্যাট ব্লক করে ডিসএবেল করে দিতে পারেন।

ফেব্রুয়ারী মাসে Google Tez অ্যাপ এ বিল পেমেন্টের অপশান যোগ হয়েছিল। এই মুহুর্তে Google Tez এর মাধ্যমে দেশ জুড়ে একাধিক সার্ভিসের বিল পেয়েন্ট করা যায়। Google Tez দিয়ে এলেকট্রিক বিল, গ্যাসের বিল, ল্যান্ড লাইন বিল, পোস্টপেড মোবাইলের বিল পেমেন্ট করা সম্ভব। এর সাথেই একাধিক DTH সার্ভিসের বিল পেমেন্ট করা যায় Google Tez এর মাধ্যমে। বিলের টাকা সঠিক সময়ে না দিলে তা মনে করিয়ে দিতে পারে Google Tez। এখন Android ও iOS ডিভাইসে Google Tez ব্যবহার করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Tez
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.