ম্যাগাজিন, খবর কাগজ, লাইভ টিভি: এক অ্যাপে সব খবরের সন্ধান দিতে হাজির Jio News

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 12 এপ্রিল 2019 12:14 IST
হাইলাইট
  • Jio News অ্যাপ থেকে লাইভ টিভি দেখা যাবে
  • খবর কাগজ ও ম্যাগাজিন পড়া যাবে এই অ্যাপ থেকে
  • Android ও iOS থেকে ব্যবহার করা যাবে

Jio News থেকে 250 -র বেশি খবর কাগজ পড়া যাবে আর 150 -র বেশি লাইভ চ্যানেল দেখা যাবে

লোকসভা নির্বাচন শুরু হওয়ার সাথে সাথেই খবর পড়ার জন্য নতুন Jio News অ্যাপ নিয়ে হাজির হল Jio। Jio News অ্যাপ থেকে 12 টি প্রাদেশিক ভাষায় খবর পড়া যাবে। Android, iOS ও ওয়েব থেকে Jio News ব্যবহার করে খবর পড়া যাবে। লোকসভা নিব্বাচন ও IPL এর লাইভ আপডেট পাওয়া যাবে Jio News থেকে। এই অ্যাপ এর ভিতরেই থাকছে 150 টি খবরের চ্যানেল, 800 টি ম্যাগাজিন ও 250 টি খবর কাগজ ও একাধিক অনলাইন ব্লগ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও মেশিন লার্নিং ব্যবহার করে সবথেকে গুরুত্বপূর্ণ খবর গ্রাহকের কাছে পৌঁছে দেবে Jio News।

বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, মারাঠি, পাঞ্জাবী, তামিল ও উর্দু ভাষায় ব্যবহার করা যাবে Jio News। গ্রাহক কোন ধরনের খবর পছন্দ করেন তার উপরে নির্ভর করে হোম পেজে বিশেষ খবর পাঠানো হবে। অ্যাপ ব্যবহারের শুরুতে নিজের আগ্রহের কথা জানাতে হবে।

লেখা খবর ছাড়াও 150 টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে Jio News থেকে। বিভিন্ন ক্ষেত্রে ট্রেন্ডিং ভিডিও দেখা যাবে এই অ্যাপ থেকে।

এক বিবৃতিতে মুম্বাই এর কোময়ানিটি জানিয়েছে Jio XpressNews, Jio Mags আর Jio NewsPaper গ্রাহকদের নিজে থেকে Jio News অ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। Jioগ্রাহক না হলেও Jio News ব্যবহার করা যাবে।

ইতিমধ্যেই App Strore আর Play Store থেকে Jio News ডাউনলোড করা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio News, Jio News app, Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.