আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাজিমাত! অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এল Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 অক্টোবর 2019 08:59 IST

মার্কিন কোম্পানি Radisys এর সাথে হাত মিলিয়ে নতুন এই পরিষেবা লঞ্চ করেছে Jio

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) 2019 ইভেন্টে গ্রাহকদের সুবিধার জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে এল Jio। মুকেশ আম্বানির কোম্পানি নতুন দিল্লির ইভেন্ট থেকে Jio Video Call Assistant ফিচার লঞ্চ করে Reliance Jio।  নতুন ফিচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 4G কলের অ্যাকসেস পাওয়া যাবে। কোম্পানির দাবি ভারতে গ্রাহক সয়াহতায় বিপ্লব আনবে নতুন ফিচার। এছাড়াও Jio Bot Maker Tool সামনে এসেছে। রি টুল ব্যবহার করে ছোট কোম্পানিগুলি নিজেদের বট তৈরি করে নিতে পারবেন।

আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব জিও গ্রাহককে: আপনি কোন দলে?

Reliance Jio জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে Jio Video Call Assistant ‘সঠিক উপায়ে' গ্রাহকের সমস্যা শুনবে। ক্রমশ নিজের বুদ্ধিমত্তা বাড়াতে সক্ষম এই বট। মুম্বাইয়ের কোম্পানিটি জানিয়েছে কোন কোডিং ছাড়াই খুব সহজে ছোট কোম্পানিগুলি Jio Bot Maker Tool ব্যবহার করে নিজেদের বট বানিয়ে নিতে পারবেন।

মার্কিন কোম্পানি Radisys এর সাথে হাত মিলিয়ে নতুন এই পরিষেবা লঞ্চ করেছে Jio। কোম্পানি জানিয়েছে এই উপায়ে কাস্টমার কেয়ারে ফোন করার পরে আইভিআর মেনু আর দীর্ঘ সময় অপেক্ষার বেদনা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন গ্রাহকের একই সমস্যা হলে তা খুব সহজের সমাধান করতে পারবে এই বট।

এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

“বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সহজেই অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ  Jio। এমনই একটি নতুন পরিষেবা এই ভিডিও কল অ্যাসিস্ট্যান্ট। গোটা দেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীরা এই প্রযুক্তি ব্যবহার করে লাভবান হতে পারেন। ছোট থেকে বড় সব ধরনের ব্যবসায়ীর আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে পারেন।” জানিয়েছেন কোম্পানির প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.