New Year: 2019 সালে PUBG Mobile থেকে কী প্রত্যাশা থাকবে?

Android, iOS, PS4 আর PC থেকে PUBG Mobile খেলা যায়। তবনে এই গেমের মধ্যে এখনও একাধিক সমস্যা রয়েছে। 2019 সালে PUBG Mobile থেকে প্রত্যাশা থাকবে এই ফিচারগুলি।

New Year: 2019 সালে PUBG Mobile থেকে কী প্রত্যাশা থাকবে?

Android, iOS, PS4 আর PC থেকে PUBG Mobile খেলা যায়

বিজ্ঞাপন

2018 সালের সুপারহিট গেম PUBG Mobile। সদ্য শেষ হওয়া বছরে ঝড় তুলেছিল এই ফাস্ট পার্সন শুটিং গেম। প্রায় প্রতি মাসেই নতুন আপডেটে PUBG Mobile এ যোগ হচ্ছে একের পরে এক নতুন ফিচার। Android, iOS, PS4 আর PC থেকে PUBG Mobile খেলা যায়। তবে এই গেমের মধ্যে এখনও একাধিক সমস্যা রয়েছে। 2019 সালে PUBG Mobile থেকে প্রত্যাশা থাকবে এই ফিচারগুলি।

PUBG Mobile গেমে 60fps সাপোর্ট

বিভিন্ন ধরনের ডিভাইসে একসাথে চলে PUBG Mobile। GFX Tool এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করলে PUBG Mobile গেম 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে চলে। সম্প্রতি Samsung Galaxy Note 9, iPhone XR, iPhone XS আর iPhone XS Max এর মতো হাতে গোনা কয়েকটি ফোনে 60fps এ PUBG Mobile খেলা যায়। আরও বেশি স্মার্টফোনে 60fps সেটিংস এ PUBG Mobile খেলা গেলে গেমিং অভিজ্ঞতা আরও ভালো হবে।

 

আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

 

PUBG Mobile এর প্রচার

বন্ধুদের সাথে PUBG Mobile খেলার কোন তুলনাই হয় না। তাই খুব সহজেই এই সোশাল গেম ব্যবহার করে প্রচার করা সম্ভব। গেমের শেষে সব খেলোয়ার দলের অন্য সদস্যদের একটি উপাধি দেবে। এই উপাধি পেতে খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ধরনের ফিচার আসতে পারে এই গেমে।

 

আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান

PUBG Mobile স্ট্রিমিং টুল

গেমের মধ্যে স্ট্রিম করার অপশান যোগ হলে তা খেলোয়ারদের সহজে গেম স্ট্রিম করতে সাহায্য করবে। এখন PUBG Mobile জিতলে গেমের মধ্যে স্ক্রিন শট শেয়ারের অপশান রয়েছে। গেমের ভিতর থেকে YouTube ও Twitch এর মতো প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম অপশান যোগ হলে উপকৃত হবেন খেলোয়াড়রা।

PUBG MOBILE CRATES

PUBG Mobile ম্যাপ ডাউনলোডে উন্নতি

PUBG Mobile এর ডাউনলোড সাইজ 1.6GB। তবে এর পরে ম্যাপগুলি আলাদা করে ইনস্টল করতে হয়। 1.6GB এর মধ্যে শুধুমাত্র এরাঙ্গেল ম্যাপ থাকে। এর পরে স্যানহক (82.3MB), মিরামার (325.4MB) অথবা ভিকেন্ডি (134.2MB) ম্যাপ আলাদা করে ডাউনলোড করতে হয়। এই সব ম্যাপ গেম ইনস্টলের সময় যুক্ত থাকলে পরে ডাউনলোডের ঝামেলা দূর হবে।

 

আরও পড়ুন: পাঁচ পাঁচটা ক্যামেরা! বাজার কাঁপাতে আসছে Nokia 9 PureView

পরিষ্কার PUBG Mobile মুদ্রা

অন্য সব বিনামূল্যে খেলা গেমের মতোই PUBG Mobile এ নিজস্ব মুদ্রা রয়েছে। এই মুদ্রার নাম ‘ব্যাটেল পয়েন্টস' (BP)। এছাড়াও একটি ‘আননোন ক্যাশ' (UC) কেনা যায়। গেমে নিজেকে নতুন করে সাজাতে এই মুদ্রা ব্যবহার করা যায়। তবে এই মুদ্রা কোথায় ব্যবহার করা যায় তা নিয়ে এখনও ধোঁইয়াশা রয়েছে। এই বিষয়ে নতুন নিয়ম তৈরী করতে পারেন PUBG Mobile ডেভেলপাররা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »