ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 নভেম্বর 2025 13:50 IST
হাইলাইট
  • ChatGPT অ্যাকাউন্টে লগ ইন থাকলে গ্রুপ চ্যাটে যোগদান করা যাবে
  • একটি গ্রপ চ্যাটে সর্বোচ্চ 20 জন সদস্য থাকতে পারবে
  • গ্রুপ চ্যাটে দেওয়া উত্তরগুলো GPT-5.1 Auto মডেল দ্বারা পরিচালিত

ChatGPT Users Can Set Custom Instructions for Every Group Chats

Photo Credit: Reuters

ChatGPT আসার পর থেকেই চিরতরে বদলে গিয়েছে অনলাইন সার্চের দুনিয়া। আগে যেখানে একটার পর একটা লিঙ্ক খুলে প্রশ্নের উত্তর খুঁজতে হতো, সেখানে এখন বিস্তারিত আকারে যে কোনও বিষয় সম্পর্কে জানতে পারছেন ব্যবহারকারীরা। তবে ChatGPT-কে স্রেফ চ্যাটবটের সংজ্ঞায় সীমাবদ্ধ রাখতে রাজী নয় OpenAI। একে সোশ্যাল অ্যাপে পরিণত করার লক্ষ্যে 'গ্রুপ চ্যাট' ফিচার আনল মার্কিন সংস্থাটি। হোয়াটসঅ্যাপের মতো চ্যাটজিপিটেতে গ্রুপ বানিয়ে বন্ধুবান্ধব, সহকর্মী, পরিবার-পরিজনদের নিয়ে চ্যাট করার সুবিধা যুক্ত হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে চ্যাটজিপিটি গ্রুপ চ্যাটসের প্রধান সুবিধা হল, AI আপনার চ্যাটে বসে থাকবে। সে আপনার প্রম্পট বা নির্দেশ মতো সাহায্য করতে সর্বদা প্রস্তুত। পরিবারের কারোর বিয়ের শপিং করার জন্য ভাল পোশাকের দোকানের সন্ধান হোক বা বন্ধুদের নিয়ে ডিনার পার্টির জন্য ভাল রেস্টুরেন্টের খোঁজ — গ্রুপ চ্যাটেই সমস্ত তথ্য সরবরাহ করবে চ্যাটজিপিটি।

ChatGPT আনল গ্রুপ চ্যাটস ফিচার

ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের কায়দায় চ্যাটজিপিতে গ্রুপ বানিয়ে লিঙ্কের মাধ্যমে অন্যদের ইনভাইট করতে পারবে। আপনি AI এর সাহায্যে গ্রুপ চ্যাটে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে প্রজেক্টে একসঙ্গে কাজ করা, দুপুরের ব্রেকে মধ্যাহ্নভোজের পরিকল্পনা, বা পরিবারের কোনও সদস্যের বিয়ের জন্য কেনাকাটার লিস্ট তৈরি করতে পারবেন। গ্রুপ চ্যাট থেকে আপনার ব্যক্তিগত তথ্য আলাদা থাকবে। চ্যাটজিপিটি-র সঙ্গে আপনার মেমোরি বা ব্যক্তিগত আলোচনা গ্রুপে কখনও শেয়ার হবে না।

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট কীভাবে শুরু করবেন?

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট শুরু করতে হলে ডানদিকের সাইডবারে থাকা পিপল আইকনে ক্লিক করুন। এরপর একটি গ্রুপ ইনভাইট লিঙ্ক তৈরি করে শেয়ার করতে পারবেন। গ্রুপ তৈরি বা যোগ দিতে হলে সবাইকে অবশ্যই অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে হবে। এই মুহূর্তে একটি গ্রুপে সর্বাধিক 20 জন সদস্য যোগ করা যাবে। পরবর্তীতে সেই সংখ্যা বাড়বে বলে আশা করা যায়। গ্রুপে যোগ দেওয়ার পর ইউজারকে নাম ও ছবি দিয়ে প্রোফাইল সেটআপ করতে বলা হবে, যাতে চিনতে সুবিধা হয়।

Photo Credit: OpenAI

গ্রুপ চ্যাটে দেওয়া উত্তর GPT-5.1 অটো মডেল দ্বারা পরিচালিত হয়। গ্রুপে চ্যাটের জন্য চ্যাটজিপিটিকে নতুন সামাজিক আচরণও শেখানো হয়েছে বলে দাবি করছে ওপেনএআই। কখন উত্তর দিতে হবে বা কখন চুপ থাকতে হবে, তা নিজে থেকেই নির্ধারিত হবে। চ্যাটজিপিটি লিখে উল্লেখ করলেই সাড়া পাওয়া যাবে। সদস্যদের আইকনে ট্যাপ করে রিমুভ করা, নোটিফিকেশন মিউট বা গ্রুপের নাম পাল্টানো যাবে। প্রতিটি গ্রুপ চ্যাটের জন্য কাস্টম ইনস্ট্রাকশন সেট করে রাখা যাবে। অর্থাৎ, চ্যাটজিপিটি কোন টোনে উত্তর দেবে তা ঠিক করতে পারবেন।

চ্যাটজিপিটি গ্রুপ চ্যাটস ফিচার বর্তমানে জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ও তাইওয়ানে পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। ধীরে ধীরে বৈশিষ্ট্যটি অন্যান্য দেশেও রোলআউট হবে। উল্লেখ্য, GPT-5 এর আরও  উন্নত সংস্করণ GPT-5.1 প্রকাশ হয়েছে। নতুন মডেলে আরও মানবিক অনুভূতি যোগ হয়েছে। সংস্থা বলেছে, একে আরও আন্তরিক, বুদ্ধিমান, এবং দক্ষতার সঙ্গে উত্তর দেওয়া ও নির্দেশ মানার জন্য টিউন করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OpenAI, ChatGPT, AI, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google-এর ধামাকা অফার, Pixel 10 ফোনের দাম একলাফে 15,000 টাকা কমল
  2. লঞ্চের আগেই Xiaomi 17T স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস, ক্যামেরা ও প্রসেসরে থাকছে বড় চমক
  3. Redmi Turbo 5 ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, থাকবে বিশাল ব্যাটারি ও দমদার স্পিড
  4. Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার
  5. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  6. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  7. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  8. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  9. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  10. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.