চলে এসেছে ভিকেন্ডি ম্যাপ, এখনই আপডেট করুন PUBG Mobile

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 ডিসেম্বর 2018 10:27 IST
হাইলাইট
  • Android ও iOS ডিভাইসে নতুন PUBG Mobile আপডেট পৌঁছেছে
  • এখনই ভিকেন্ডি ম্যাপ খেলতে পারবেন না
  • এই আপডেটের সাইজ 134.2MB

ভিকেন্ডি ম্যাপ ছাড়াও এই আপডেটে PUBG Mobile এ যোগ হবে একাধিক নতুন ফিচার

প্রত্যাশা মতোই PUBG তে পৌঁছে গেল ভিকেন্ডি ম্যাপ আপডেট। Android ও iOS ডিভাইসে নতুন PUBG Mobile আপডেট পৌঁছেছে। এই সপ্তাহের শুরুতে PUBG Mobile 0.10.0 এর হাত ধরে পৌঁছেছিল ভিকেন্ডি ম্যাপ সাপোর্ট।  তবে এখনই ভিকেন্ডি ম্যাপ খেলতে পারবেন না। তবে এখনই খেলা না গেলেও ভিকেন্ডি ম্যাপ ডাউনলোড করা যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে ম্যাচমেকিং। নতুন এই আপডেটের সাইজ 134.2MB। শুক্রবার ভারতীয় সময় সকাল 5টা 30মিনিট থেকে উপরে ভিকেন্ডি ম্যাপে খেলা যাবে PUBG Mobile।

 

আরও পড়ুন: PUBG খেলেন? দেখে নিন নতুন গেমিং স্মার্টফোন

Advertisement

তবে ভিকেন্ডি ম্যাপ ছাড়াও এই আপডেটে PUBG Mobile এ যোগ হবে একাধিক নতুন ফিচার। ইতিমধ্যেই Steam এ ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলা যাচ্ছে। এর পরেই মোবাইল ভার্সানে চলে এল PUBG।

 

আরও পড়ুন: গেমারদের জন্য ডিসেম্বরে নতুন স্মার্টফোন আনছে Xiaomi

সারা বিশ্বে 3 কোটি খেলোয়ার রোজ PUBG খেলেন। ইতিমধ্যেই 20 কোটি বার ডাউনলোড হয়েছে এই গেম। চিন বাদ দিয়ে এই সংখ্যা গণনা করা হয়েছে। ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে PUBG। তবে ভারতে বেশিরভাগ খেলোয়াড় Android অথবা iOS থেকে PUBG খেলেন। সেই কথা মাথায় রেখেই PUBG Mobile এ যোগ হচ্ছে একের পর এক নতুন ফিচার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG Mobile, Vikendi, PUBG, Tencent
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.