PUBG Mobile এ কবে আসছে জম্বি মোড?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জানুয়ারী 2019 10:42 IST
হাইলাইট
  • It will be out before February 10
  • It will be a part of the 0.11.0 update
  • Tencent has not officially revealed a date yet

অনেকদিন ধরেই PUBG Mobile এ জম্বি মোড নিয়ে জল্পনা চলছে। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে 10 ফেব্রুয়ারির আগে PUBG Mobile এ যোগ হবে জম্বি মোড। PUBG Mobile ভার্শন 0.110 আপডেটের হাত ধরে এই ফিচার পৌঁছাবে।

 

আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম

Advertisement

 

সম্প্রতি Mr. Ghost Gaming নামের এক ইউটিউবার জানিয়েছেন আগামী মাসের 10 তারিখের আগে গ্লোবাল রিলিজে PUBG Mobile এ পৌঁছাবে জম্বি মোড।

সম্প্রতি PUBG Mobile 0.10.5 আপডেট পৌঁছেছে। নতুন আপডেটে রয়েছে ‘ক্লাসিক' ভয়েস অপশান, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্রে বদল আর রয়্যাল পাস সিজন ৫। যোগ হয়েছে নতুন MK47 রাইফেল। ইরেঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে। এই আপডেটে জিম্বি মোড যোগ হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে তা পিছিয়ে দেয় Tencent।

Advertisement

 

আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে

 

গত সপ্তাহেই গুজরাটের সব প্রাথমিক স্কুলে PUBG খেলা নিষিদ্ধ হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সব জেলার আধিকারিকদের প্রাথমিক স্কুলে অনলাইন গেম PlayerUnknown's Battlegrounds বা PUBG খেলা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। PUBG খেলা বন্ধ করার জন্য গুজরাটের প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দের দেওয়া হয়েছে। শিশুরা এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ায় পড়াশুনায় তার প্রভাব পড়ছিল। তবে এই বিজ্ঞপ্তিতে PUBG Mobile না PUBG এর পিসি ভার্সান নিষিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG, PUBG Mobile, PUBG Mobile zombies mode
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.