WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন

WhatsApp গ্রুপকে কেন্দ্র করে চারটি নতুন ফিচার চালু করেছে।

WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন

Photo Credit: Unsplash/Mariia Berezovsky

WhatsApp users can now leave messages pinned forever

হাইলাইট
  • WhatsApp গ্রুপে এবার সবসময়ের জন্য মেসেজ পিন করে রাখা যাবে
  • গ্রুপে যোগ দেওয়ার পরেও নতুন সদস্যের সঙ্গে চ্যাট শেয়ারের অপশন
  • মেনশন ও সরাসরি রিপ্লাই আসা না-পড়া মেসেজ খুঁজতে নতুন ফিল্টার
বিজ্ঞাপন

সম্প্রতি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও বা ভিডিও কলে যোগ দেওয়ার সুবিধা চালু হয়েছে। এবার গ্রুপ চ্যাটকে কেন্দ্র করে চারটি নতুন ফিচারের ঘোষণা করল মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল গ্রুপে গুরুত্বপূর্ণ বার্তা স্থায়ীভাবে পিন করে রাখার সুবিধা। WhatsApp গ্রুপে এবার থেকে নতুন যোগ দেওয়া সদস্যদের সঙ্গে সাম্প্রতিক চ্যাট হিস্ট্রি শেয়ার করার অপশন মিলবে। এছাড়াও, গ্রুপের জন্য স্টেটাস আপডেট ও আনরিড মেসেজেস ফিল্টারের সুবিধাও যুক্ত হয়েছে। আজকের এই প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের চারটি নয়া ফিচারের খুঁটিনাটি তথ্য দেওয়া থাকল।

WhatsApp গ্রুপে যুক্ত হল চারটি নতুন ফিচার

1. হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময়ের জন্য মেসেজ পিন করে রাখা যাবে। পূর্বে গ্রুপ চ্যাটে কোনও মেসেজ পিন করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেছে নিতে হত। কিন্তু এখন আর সময়ের কোনও বাধ্যবাধকতা রইল না। তবে প্রয়োজন অনুসারে পিন করা মেসেজের সময়সীমা পরিবর্তন করার সুবিধাও থাকবে।

2. WhatsApp তাদের চ্যাট হিস্ট্রি ফিচার আরও উন্নত করেছে। আগে কাউকে গ্রুপে যুক্ত করার সময় তাঁর সঙ্গে সাম্প্রতিক চ্যাট শেয়ার করার অপশন পাওয়া যেত। নয়া ফিচার গ্রুপে যোগ দেওয়ার পরেও তার সঙ্গে আগেকার মেসেজ শেয়ার করার সুবিধা মিলবে। শুধু গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট কনট্যাক্টের উপর ট্যাপ করতে হবে। এই ভাবে শেয়ার করা মেসেজ প্ল্যাটফর্মের অন্যান্য পার্সোনাল চ্যাটের মতো শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপটেড থাকবে।

3. হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনও গ্রুপের সদস্যদের সঙ্গে স্টেটাস আপডেট শেয়ার করতে পারবে। অন্যান্য সদস্যরা সেই স্টেটাসে রিয়্যাক্ট ও নিজেদের স্টেটাস আপডেট শেয়ার করার সুবিধা পাবে। হোয়াটসঅ্যাপের সাধারণ স্টেটাসের মতো গ্রুপ স্টেটাসে দেওয়া পোস্ট 24 ঘন্টা পর নিজে থেকেই মুছে যাবে।

4. হোয়াটসঅ্যাপ নতুন চ্যাট ফিল্টারও চালু করেছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গ্রুপের সেই সমস্ত না পড়া চ্যাট খুঁজে পাবেন, যেখানে তাদেরকে মেনশন করা হয়েছে বা মেসেজের সরাসরি রিপ্লাই দেওয়া হয়েছে। ফিল্টারে @all mention করা মেসেজগুলিও দেখা যাবে।

প্রসঙ্গত, প্রায় দুই সপ্তাহ আগে গেস্ট কলিং ফিচার চালু করেছে সংস্থা। এর ফলে এখন থেকে অ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও যে কেউ ভয়েস বা ভিডিও কলে যোগ দিতে পারবে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকা ব্যবহারকারীরাই কলের লিঙ্ক বানাতে পারবে। গেস্টরা কম্পিউটারে ব্রাউজার থেকেও কলে যোগ দিতে সক্ষম হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলে সর্বোচ্চ 32 জন অংশ নিতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  2. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  3. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  4. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  5. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  7. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  8. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  9. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  10. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »