এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জানুয়ারী 2019 12:50 IST
হাইলাইট
  • আবার ফিরে এল ‘WhatsApp Gold’।
  • 2016 সালে এই ধাপ্পাবাজি প্রথম সামনে এসেছিল
  • ‘WhatsApp Gold’ নামে কোন সার্ভিস ইনস্টইল করার চেষ্টা করবেন না

WhatsApp Gold আসলে প্রতারণা ছাড়া কিছুই না

আবার ফিরে এল ‘WhatsApp Gold'। 2016 সালে এই প্রতারণা প্রথম সামনে এসেছিল। আবার WhatsApp এর মধ্যেই জনপ্রিয় হয়েছে WhatsApp Gold এর একটি মেসেজ। অনেকেই না জেনে এই মেসেজ দেদার শেয়ার করছে। WhatsApp Gold আসলে প্রতারণা ছাড়া কিছুই না। আগের বার WhatsApp Gold নামে একটি ভুয়ো অ্যাপ ইনস্টল করতে বাধ্য করেছিল এই ভুয়ো মেসেজ। যা আসলে একটি ম্যালওয়্যার ছিল। সম্প্রতি আবার WhatsApp Gold এর সেই মেসেজ ফিরে এসেছে বলে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে জানা গিয়েছে।

 

আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ

আরও পড়ুন: ব্যাটারি বাঁচাতে Android Q তে যোগ হবে বিশেষ এই ফিচার

 

তবে নতুন এই মেসেজের সূত্রপাত স্পেনে। 2017 সালে স্পেনের পুলিশ এই বিষয়ে টুইটারে পোস্ট করেছিলেন। নতুন মেসেজে একটি ভিডিও দেখা যাচ্ছে। এই ভিডিওর হাত ধরেই গ্রাহকের ফোনে ম্যালওয়্যার পৌঁছে যাবে। ভিডিও দেখার 10 সেকেন্ডের মধ্যেই হ্যাক হগত্যে পারে স্মার্টফোন।

Advertisement

 

আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা

আরও পড়ুন:  লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান

Advertisement

 

তবে এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন ভিডিও থেকে ফোনে ম্যালওয়্যার পৌঁছানো সম্ভব না। তবে ফোন থেকে যে কোন ধরনের লিঙ্কে ক্লিক করার আগে সাবধান হওয়া উচিত। এছাড়াও কোন মেসেজের সত্যতা যাচাই না করেই হাজার হাজার মানুষের সাথে তা শেয়ার করার বুরুদ্ধে সরব হয়েছেন এই সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ।

 

আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio

Advertisement

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 10 Lite

 

কোন ভাবেই নিজের ফোনে ‘WhatsApp Gold' নামে কোন সার্ভিস ইনস্টল করার চেষ্টা করবেন না। সব সময় Google Play Store আর App Store থেকেই WhatsApp আপডেট ডাউনলোড করুন।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp Gold, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.