সিম বাইন্ডিং চালু হলে রেজিস্টার্ড সিম ছাড়া ডিভাইসে আগের মতো আর WiFi-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করা যাবে না।
Photo Credit: Unsplash/Julian
SIM binding rules are expected to enforce from January 1, 2027
জানুয়ারি 1, 2027 থেকেই চালু হতে যাচ্ছে সিম বাইন্ডিং প্রযুক্তি। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT) WhatsApp ও Telegram-সহ একাধিক মেসেজিং অ্যাপে আগামী ডিসেম্বর 31-এর মধ্যে ব্যবহারকারীর সিমের সঙ্গে ডিভাইসে সংযুক্ত থাকার নির্দেশ জারি করেছে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত সিম কার্ড ডিভাইসে রাখতেই হবে। সিম খুলে ফেললেই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বে। অ্যাপ একটি ফোনে যে সিমের নম্বর দিয়ে এক বার ডাউনলোড ও অ্যাকাউন্ট খোলা হবে, সেটিতেই শুধু চলবে। ওই ফোনে অন্য সিম ঢোকালে মেসেজিং অ্যাপগুলি কাজ করবে না। ইচ্ছাখুশি সিম পাল্টে সাইবার জালিয়াতি রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়মে মেসেজিং অ্যাপগুলোকে নিশ্চিত করতে হবে, গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত সিম চালু আছে এবং সেই কার্ড সংশ্লিষ্ট ডিভাইসে ইনস্টল করা রয়েছে। ফলে ফোনে রেজিস্টার্ড সিম কার্ড না রেখে আগের মতো আর ওয়াই-ফাইয়ের মাধ্যমে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। ফোনের মাধ্যমে অ্যাপের সঙ্গে সিমকে বেঁধে রাখার নিয়ম চালু হচ্ছে।
সরকারি নির্দেশিকা অনুসারে, নতুন নিয়মের আওতায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আরাত্তাই, শেয়ারচ্যাট, জোশ, জিওচ্যাট, ও সিগনালের মতো অ্যাপ রয়েছে। বর্তমানে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 50 কোটির বেশি। অসংখ্য মানুষ নির্দিষ্ট সিম ছাড়া ওয়াইফাই দিয়ে মেসেজিং অ্যাপ একাধিক স্মার্টফোন অথবা ট্যাবলেটে ব্যবহার করে। সিম বাইন্ডিং নিয়মে তারা বিপাকে পড়তে পারেন।
সিম কার্ড ছাড়া কোনও ডিভাইস থেকে মেসেজ পাঠানো আর সম্ভব হবে না। বিশেষ করে Wi-Fi ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কার্যত বন্ধ হয়ে যাবে। চূড়ান্ত নির্দেশিকায় একটি নিয়ম সংশোধন করেছে ডট। আগে প্রতি ছয় ঘন্টা অন্তর মেসেজিং অ্যাপের ওয়েব ভার্সন থেকে ইউজারদের স্বয়ংক্রিয়ভাবে লগআউটের প্রস্তাব দেওয়া হয়েছিল।
সংশোধিত নির্দেশিকায় সেই নিয়মের পরিবর্তে ঝুঁকির ভিত্তিতে লগআউটের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখন প্রতি ছয় ঘন্টায় অটোমেটিক লগআউট হবে না। টেলিকম দফতরের দাবি, এতে ডিজিটাল জালিয়াতি ও তথ্য চুরি আটকানো যাবে। কারণ প্রতারকরা এখন মোবাইল নম্বর এবং মেসেজিং অ্যাকাউন্টের অপব্যবহার করে পরিচয় নকল করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড সিম কার্ডের সংযোগ নিশ্চিত করলে ওই ধরনের অপব্যবহার আরও কঠিন হয়ে উঠবে। সিম বাইন্ডিং নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে 2023 সালের টেলিকমিউনিকেশন আইন ও টেলিকম সাইবার সিকিউরিটি রুলস 2024-এর বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
মনে রাখবেন, 2027 সালের পয়লা জানুয়ারিকে সিম বাইন্ডিং নিয়ম চালু করার সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই দিন থেকে রেজিস্টার্ড সিম নেই এমন সমস্ত ডিভাইসে যে WhatsApp বা Telegram অকেজো হয়ে পড়বে, তা নির্দেশিকায় বলা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Cyberpunk 2077 Gets New Quests, Gameplay Features and Mod Support With Edgerunners 2 Update