YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 ফেব্রুয়ারি 2026 16:01 IST
হাইলাইট
  • YouTube এর অটো-ডাবিং ফিচার সমস্ত ক্রিয়েটরদের জন্য রোলআউট হয়েছে
  • এখন 27টি ভাষায় ভয়েস ডাব সাপোর্ট পাওয়া যাবে
  • ইউটিউব ইনস্টাগ্রাম রিলসের মতো লিপ সিঙ্ক ফিচার চালু করছে

YouTube auto-dubbing now supports a total of 27 languages including Bengali

Photo Credit: Unsplash.com/alexbemore

YouTube তাদের অটো-ডাবিং ফিচার সমস্ত ইউজারদের কাছে উন্মুক্ত করার কথা জানিয়েছে। আগে এই বৈশিষ্ট্য অল্প সংখ্যক ক্রিয়েটর ও কয়েকটি ভাষার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে Google নতুন আপডেটের মাধ্যমে সমস্ত চ্যানেলের জন্য তো বটেই, পাশাপাশি এই ফিচারের সাপোর্ট বাড়িয়ে হিন্দি ও বাংলা সহ মোট 27টি ভাষা যুক্ত করেছে। এর ফলে এখন কনটেন্ট উপভোগ করার জন্য ভাষা অন্তরায় হয়ে দাঁড়াবে না। যে কোনও ভিডিওর মূল ভাষা যাই হোক না কেন, দর্শকরা নিজেদের পছন্দের ভাষায় স্বাচ্ছন্দ্যের সাথে সেটি শুনতে কিংবা দেখতে পারবে।

ইউটিউব অটো ডাবিং ফিচারে 27টি নতুন ভাষা যুক্ত হল

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রধান লক্ষ্য হল, বিভিন্ন দেশের ভিন্ন ভাষাভাষীর কনটেন্ট নির্মাতাদের ভিডিও আর্ন্তজাতিক দর্শকদের কাছে সহজে পৌঁছে দেওয়া। তাদের ভিডিও প্রচলিত ভাষাগুলিতে সাবলীল ভাবে অনুবাদ হলে আরও বেশি দর্শক পাওয়া সম্ভব হবে। ইউটিউব চ্যানেলগুলি এখন তামিল, তেলেগু, বাংলা, ইংরেজি, পাঞ্জাবি, হিন্দি, মালয়ালম, স্প্যানিশ, চাইনিজ, ইতালিয়ান, ও কোরিয়ান সহ দেশ বিদেশের মোট 27টি ভাষায় ভিডিও অনুবাদ করতে পারবে।

Advertisement

ইউটিউব আরও জানিয়েছে, অটো-ডাবিং ফিচার খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ডিসেম্বর, 2025-এ প্রায় 60 লাখ ব্যবহারকারীরা অন্তত 10 মিনিট স্বয়ংক্রিয়ভাবে ডাব বা অনুবাদ করা ভিডিও দেখেছেন। আগে অচেনা ভাষার কারণে যে সমস্ত ভিডিও বোঝা কঠিন ছিল, অটো-ডাবিং ফিচার এসে সেগুলি সহজেই বুঝে উপভোগ করা যাচ্ছে।

এছাড়াও, YouTube এক্সপ্রেসিভ স্পিচ নামে একটি নতুন ফিচার চালু করেছে। এটি বর্তমানে ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশিয়ান, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, ও স্প্যানিশ ভাষায় উপলব্ধ। সংস্থার দাবি, এই বৈশিষ্ট্য শুধু শব্দ অনুবাদে সীমাবদ্ধ নয়। এটি মূল বক্তার কন্ঠস্বর ও সুর অক্ষুণ্ণ রাখবে। টোন, এনার্জি, এবং আবেগ ধরে একজন ভয়েসওভার শিল্পীর মতোই স্বাভাবিক শোনাবে।

ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুক রিলসের মতো লিপ সিঙ্ক ফিচার পরীক্ষামূলকভাবে চালু করছে। যার ফলে মনে হবে যে, বক্তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করা ভাষায় কথা বলছেন। ক্রিয়েটর তার ঠোঁটের নড়াচড়ার সাথে অন্য ভাষার অডিয়োকে সহজে মিশিয়ে দিতে পারবেন। ফলে ভিডিও শোনা বা দেখার সময় মেকি বলে মনে হবে না।

Advertisement

ইউটিউব স্পষ্ট করেছে, মিউজিক ভিডিও বা সাইলেন্ট ভ্লগিংয়ের মতো কনটেন্টের ক্ষেত্রে অটো-ডাবিং চালু হবে না। এর পাশাপাশি তারা নতুন প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ বিকল্প চালু করেছে, যার মাধ্যমে দর্শকরা নিজেদের পছন্দের ভাষা বেছে নিতে পারবে। চাইলে অটো-ডাবিং সম্পুর্ণ বন্ধ করে রাখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: YouTube, YouTube auto dubbing, YouTube Features
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.