গোমাংস ডেলিভারিতে অনিচ্ছা, প্রতিবাদে Zomato কর্মীরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 অগাস্ট 2019 12:57 IST

গোমাংস ডেলিভারিতে অনিচ্ছা প্রকাশ করেছেন Zomato কর্মীরা। এই কারনে অনির্দিষ্ট সময়ের জন্য কাজ বন্ধ করেছেন Zomato ডেলিভারি কর্মীরা। রবিবার হাওড়ায় এই ঘটনা ঘটেছে। কর্মীদের দাবি তাদের গোমাংশ ডেলিভার করতে বাধ্য করা হচ্ছে। সোমবার কলকাতার একাধিক জায়গায় কোম্পানির ডেলিভারি কর্মীরা জানিয়েছেন তারা পর্ক ও বিফ ডেলিভারি করবেন না। Zomato  জানিয়েছে ইতিমধ্যেই এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

“আমাদের প্রাপ্য টাকার জন্য আমরা লড়াই করছি। এছাড়াও আমাদের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে গিয়ে আমাদের গোমাংস ডেলিভার করতে বাধ্য করা হচ্ছে।” প্রতিবাদের সময় জানিয়েছেন এক কর্মী। তাদের অভিযোগ কোম্পানি কর্মীদের ধর্মীয় ভাবাবেগকে সম্মান দিচ্ছে না।

“Zomato -র দাদাগিরি চলবে না।” প্রতিবাদ সভায় আওয়াজ তোলেন কর্মীরা।

“আমাদের দাবি না শুনেই আমাদের পর্ক ও বিফ ডেলিভার করতে বাধ্য করছে কোম্পানি। হিন্দুরা গোমাংস ডেলিভার করতে চান না, মুসলিমরা শুকরের মাংস ডেলিভার করতে চান না। কয়েক দিন আগেই আমাদের জানানো হয়েছিল শুকরের মাংস ডেলিভার করতে হবে। আমরা এই কাজ করতে চাই না। কোন শর্তেই আমরা শুকরের মাংস ডেলিভার করব না। এই কারনে আমাদের টাকা আটকে রেখেছে কোম্পানি।” জানিয়েছেন মৌসিন আখতার নামে এক ডেলিভারি বয়।

“আমাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলছে কোম্পানি। এমনকি ধমক দেওয়া হচ্ছে আমাদের। হিন্দু ডেলিভারি কর্মীদের গোমাংস ডেলিভার করতে বাধ্য করা হচ্ছে। আমরা কোম্পানিকে ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।” বলেন এক Zomato কর্মী।

Advertisement

রাজ্যের সেচ মন্ত্রী রাজিব ব্যানার্জী Zomato কর্মীদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে বলেন, “কোম্পানির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কর্মীদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলার অধিকার নেই কোম্পানির। কর্মীদের দাবি মেনে নেওয়া উচিত কোম্পানির।”

এক বিবৃতিতে Zomato জানিয়েছে, “সামান্য কিছু কর্মী এই প্রতিবাদ শুরু করেছেন।” ইতিমধ্যেই সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা চলছে।

“ভারিত এক বিশাল দেশ। এখানে খাবারের জন্য আলাদা ডেলিভারি কর্মী রাখা সম্ভব নয়। কাজে আসার আগে কর্মীদের রোজকার সমস্যা মাথায় রাখা প্রয়োজন। আমাদের সব কর্মী এই কথা বোঝেন। হাওড়াতে কিছু কর্মী প্রতিবাদ শুরু করেছেন। আমরা সমাধানের পথ খুঁজছি।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.