ডিজিটাল যুগে অনলাইনে সুরক্ষিত থাকবেন কী করে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জুন 2018 18:07 IST

অনলাইনে কেউই 100% সুরক্ষিত নন। সম্প্রতি অ্যামাজন ইকো এক পরিবারের কথোপকথন রেকর্ড করে তা এক আজানা লোকের ইমেলে পাঠিয়ে দিয়েছিল। পরে অবশ্য কেন এই ভুল তা সবিস্তারে জানিয়েছিল অ্যামাজন। এর থেকেই প্রমান হয় যত ভালো কোম্পানির প্রোডাক্ট কিনুন না কেন ইন্টারনেটে আপনি কখনোই  100% সুরক্ষিত নন। কিন্তু আপনি সতর্ক হলে আপনার অনলাইনে সুরক্ষিত থাকার সম্ভাবনা বেড়ে যায়। আসুন দেখে নি এমনি কয়েকটি উপায়:

1. মাইক বন্ধ করুন

আপনি যদি ঘরে স্মার্ট স্পিকার ব্যাবহার করেন তবে সব সস্ময় আপনার কথা শুনতে থাকে এই ডিভাইস। তবে প্রায় সব স্মার্ট স্পিকারেই একটি ফিসিকাল বাটন থাকে। এই বাটন দিয়ে স্পিকারটি ডিজেবেল করে দেওয়া যায়। এর ফলে 24 ঘন্টা আপনার হেঁশেলের কথা শুনতে পারবে না এই স্মার্ট স্পিকারটি। ইকো তে বাটনটি চাপলে লাল হয়ে যাবে। যদিও 24 ঘন্টা এই মাইক ডিসেবেল করে রাখার কোন মানে হয় না। কারন এই স্মার্ট স্পিকারগুলি চলে ভয়েস কন্ট্রোলের মাধ্যমেই।

Advertisement

 


2.স্মার্টফোনে মাইকের ব্যাবহার কমান

স্মার্টফোনে অনেক অ্যাপ আপনার ফোনের মাইক টি ব্যাবহার করে। এর মধ্যে অনেক অ্যাপ এমন আছে যার মাইক্রোফোন ব্যাবহারে কোন প্রয়োজন সেই। সেটিংস এ গিয়ে এই অ্যাপ গুলির মাইক্রোফোন অ্যাকসেস ডিসেবেল করে দিন।


3. ক্যামেরা থেকে সাবধান

বহু আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের এক পোস্টে দেখা গিয়েছিল নিজের ল্যাপটপের ক্যামেরার উপরে একটি সাদা টেপ ব্যাবহার করেন তিনি। আর বাড়িতে ল্যাপটপে ইন্টারনেট কানেক্ট করলে ক্যামেরার উপরে একটি সাদা টেপ লাগিয়ে দিতে পারেন। এর ফলে হ্যাকাররা চাইলেও আপনার ক্যামেরা থেকে কিছুই দেখতে পাবে না।

4. সিগনাল ব্লক করুন

স্মার্টফোন ও অন্যান্য গেজেট নিয়ে ঘোরাফেরার সময় একটি “ফ্যারাডে ব্যাগে” নিয়ে ঘুরুন। এর ফলে এই ডিভাইস থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে আপনাকে কেউ গোপনে ফলো করতে পারবে না। তবে এটা মাথায় রাখবেন এই ব্যাগের মধ্যে ফোন রাখনে কোন ফোন আসবে না আপনার ফোনে।
 
5. খবর রাখুন, সতর্ক থাকুন

অ্যাপেল, স্যামসাং এর মতো কোম্পানিগুলি নিজেদের প্রোডাক্টগুলি এতোই সহজ করে বানায় যে গ্রাহকরা বাক্স থেকে বার করেই সেই প্রোডাক্ট ব্যাবহার করতে পারেন। আর তাই বন্ধ হয়ে গিয়েছে ইউজার ম্যানুয়াল পড়ার অভ্যেস। এতে ডিভাইস সম্পর্কে অনেক ভালো ও খারাপ তথ্য আমরা জানতে পারি না। তবে আজকাল রিভিউ দেখেই বেশিটা শিখে নেওয়া যায়।

 
অবশ্যই অনলাইনে সুরক্ষিত থাকার সবথেকে সহজ উপায় নতুন গেজেট না কেনা। এটি কোন বাস্তবিক কথা নয়। তবে নিজেকে প্রশ্ন করা প্রয়োজন যে আপনার কি সত্যিই এমন একটি টিভি বা স্পিকার প্রয়োজন যা সারাদিন ধরে আপনার কথা শুনতে থাকে আর কানেক্টেড থাকে ইন্টারনেটের সাথে?
আজকাল টুথব্রাশ থেকে খেলনা সব ডিভাইসেই ইন্টারনেট কানেক্ট করা যায়। এর ফলে হ্যাকারদের সুবিধা হয়েছে। কিন্তু প্রশ্ন এর মধ্যে কতগুলি প্রোডাক্টের সত্যিই ইন্টারনেট কানেক্টিভিটি প্রয়োজন?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Online Privacy, Amazon Echo, Hacking
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  2. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  3. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  5. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  6. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  7. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  8. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  9. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  10. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.