অগমেন্টেড রিয়েলিটি(AR) এর বাজারে Googleকে কীভাবে টক্কর দিল Apple?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুন 2018 18:57 IST

এবার দুই iPhone ইউজার সার্ভারে পার্শোনাল ডাটা শেয়ার না করেই নিজেদের মধ্যে অগমেন্টেড রিয়ালিটি শেয়ার করতে পারবেন। আমাগী সপ্তাহে এমনি টুল নিয়ে আসছে অ্যাপেল। এক সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে।
 
আগমেন্টেড রিয়ালিটি (AR) এর মাধ্যমে নিজের চারপাশে স্মার্টফোন দিয়ে ভার্চুয়াল দুনিয়াকে দেখতে পাওয়া যায়। পোকেমন গো গেম এর হার ধরে এই টেকনোলজি প্রথম জনপ্রিয় হয়। AR টুল রিলিজ করে সফটওয়ার ডেভেলপারেদের আকর্ষিত করার কাজ করছে অ্যাপেল ও গুগুল দুই কোম্পানিই।
 
একই জায়গায় দাঁড়িয়ে দুই গ্রাহক একই ভার্চুয়াল স্পেস শেয়ার করার টেকনোলজি আনছে এই দুই কোম্পানিই। নিজেদের ডিভাইসে একই জিনিস দেখা যাবে এই টেকনোলজির মাধ্যে। তবে এই অ্যাপ এর ব্যাবহারের ফলে নিজের ব্যাক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
 
আর এই কারনের অ্যাপেল দুটি ফোনের মধ্যে সরাসরি AR আনঅতে চলেছে। এর ফলে ক্যামেরার ডাটা সার্ভারে যাবে না। আর সুরক্ষিত থাকবে গ্রাহকের গোপনীয়তা। যদিও গুগ্লের টেকনলজি ক্লাউডে ডাটা পাথিয়ে সেখান থেকে কাজ করে।
 
তবে এই প্রসঙ্গে কোন মন্তব্যে নারাজ থেকে অ্যাপেল। তবে ব্লুমবার্গ আগেই জানিয়েছিল আগামী সপ্তাহে ডেভেলপার কনফারেন্সে মাল্টিপ্লেয়ার AR এর ঘোষনা করতে পারে অ্যাপেল।
 
গুগুল ও অ্যাপেল দুই টেক জায়েন্টই এখন সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে AR কে। গত বছর অ্যাপেল প্রথম তাদের AR টুল লঞ্চ করেছিল। এর ফলে অনেক ফোনের কোন পরিবর্তন ছাড়াই AR ব্যাবহার সম্ভব হয়েছিল।
 
এই দুই কোম্পানির মধ্যে তখন থেকেই প্রতিযোগিতা তুঙ্গে। মে মাসে নিজেদের ডেভেলপার কনফারেন্সে নতুন মাল্টিপ্লেয়ার AR টুল লঞ্চ করেছিল কোম্পানিটি। ক্লাউড অ্যাঙ্কার নামের এই সিস্টেমে প্রথম প্লেয়ারকে তার পরিবেশ স্ক্যান করতে হয়। এরপর সেই ডাটা গুগুলের সার্ভারে পাঠাতে হবে প্রথম প্লেয়ারকে। এরপর সেই খেলায় জয়েন করতে পারবেন অন্য প্লেয়ার।
 
সূত্র মারফৎ জানা গিয়েছে অ্যাপেল এর নতুন এই টেকনোলজিতে সার্ভারে কোন ডাটা স্টোর করবে না অ্যাপেল। আর খবর সত্যি হলে AR এর বাজারে গোপনীয়তা প্রশ্নে অনেকটাই এগিয়ে যাবে অ্যাপেল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  2. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  3. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  4. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  5. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  6. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  7. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  9. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  10. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.