Facebook-এর নেশা কাটানোর উপায় নিয়ে এলো Facebook

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 অগাস্ট 2018 14:01 IST

সোশাল মিডিয়ায় অনেক বেশি সময় কাটানোর জন্য চিন্তিত বোধ করছেন? নিজে বা প্রিয়জন প্রয়োজনের অনেক বেশি সময় সোশাল মিডিয়ায় ব্যাবহার করছেন? Facebook ও Instagram এবার সোশাল মিডিয়ার নেশা ছাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে। বুধবার এই কথা জানিয়েছে কোম্পানি।

এক বিবৃতিতে সোশাল মিডিয়া জায়েন্ট জানিয়েছে, “নতুন টুলের মাধ্যমে গ্রাহক সময়কে ভালো ভাবে ব্যবহার করতে পারবেন।”

Advertisement

এই টুলের মাধ্যমেই গ্রাহককে কম নোটিফিকেশান পাঠানো হবে। একই সাথে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে কত সময় কাটালেন তা একটি ড্যাশবোর্ডে দেখে নেওয়া যাবে।

“আমরা চাই গ্রাহকরা Facebookও Instagram এ যে সময় কাটান তা ইতিবাচক এবং উদ্দীপক হোক। আমরা আশা করছি নতুন এই টুলের মাধ্যমে গ্রাহক সোশাল মিডিয়ায় তার সময় আরও ভালো করে উপভোগ করতে পারবেন।” বলে জানানো হয়েছে এই বিবৃতিতে।

এর সাথেই স্মার্টফোনে নোটিফিকেশান ডিজেবেল করার অপশান নিয়ে আসছে Facebook। গত কয়েক মাসে Facebook-এ কনটেন্ট ঢেলে সাজানো হয়েছে। নিউজ ফিডে বন্ধু ও পরিবারের পোস্ট আগের থেকে আরও বেশি করে দেখানোর উদ্যোগ নিয়েছে কোম্পানি।

Advertisement

2017 সালে Facebook নেশা কাটানোর ফিচার নিয়ে আসার কথা ঘোষনা করেছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই বছরের শুরুতে তিনি জানিয়েছিলেন, “2018 সালে Facebook কে শুধু মজার প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না রেখে এমন কিছু করতে চাই যাতে সমাজের উন্নতি হয়।” নতুন এই উদ্যোগে গ্রাহক ইতিমধ্যেই 5 শতাংশ কম সময় Facebook-এ ব্যায় করছেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Instagram
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.