পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়

Flipkart Big Bang Diwali Sale 2026-এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট, ক্রেডিট, ও EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়

Photo Credit: Flipkart

Flipkart Bang Diwali Sale 2026 will start from October 28

হাইলাইট
  • Flipkart Big Bang Diwali Sale শুরু হচ্ছে অক্টোবর 28
  • স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, টিভি, প্রিন্টার, ট্যাব, ও ঘড়িতে অফার
  • Flipkart দিওয়ালি সেলে SBI কার্ডে 10 শতাংশ অতিরিক্ত ছাড় দেবে
বিজ্ঞাপন

Flipkart Big Billion Days 2026-এর রেশ না কাটতেই আরও একটি বড় সেল আয়োজনের ঘোষণা হয়ে গেল। Flipkart Big Bang Diwali Sale 2026 শুরু হচ্ছে আগামী অক্টোবর 28। দিওয়ালি উপলক্ষে আয়োজিত ফ্লিপকার্টের এই মেগা সেলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্ট টিভি, সাউন্ডবার, ওয়াটার পিউরিফায়ার, প্রিন্টার, ট্যাবলেট, ঘড়ি, ম্যাট্রেস, ড্যাশক্যাম, ইন্ডাকশন কুকটপ, গিজার, মেশিন, ও গৃহস্থালীর কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে আকর্ষণীয় অফার পাওয়া যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI-এর ডেবিট, ক্রেডিট, ও EMI লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

Flipkart Bang Diwali Sale 2026 অক্টোবর 28 থেকে শুরু হচ্ছে 

ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেল চলাকালীন ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পাবে। ফ্লিপকার্ট ইএমআই-এর মাধ্যমে 2 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট ও নো-কস্ট EMI অফার মিলবে। সংস্থা ঘোষণা করেছে, প্রতি ঘন্টায় নতুন ডিল প্রকাশ হবে। দিওয়ালি সেলের জন্য ফ্লিপকার্ট অ্যাপ এবং ওয়েবসাইটে একটি আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে।

স্মার্টফোনের মধ্যে Samsung Galaxy S25, Apple iPhone 17, Nothing Phone 4b, Phone 4a, Boltt Ace, Ai+ Nova 2 Power 5G, Nova 2 Neo, Vivo T5 Lite 5G, Poco X8 Power 5G, ও HMD Vibe 2 5G মডেলের উপর অফার থাকবে।

এছাড়াও, Realme P4 Power 5G, Motorola Edge 70 Pro, Moto G37 Power Oppo K14x, এবং Samsung Galaxy S25 FE উইশলিস্ট করার কথা বলছে ফ্লিপকার্ট৷ অর্থাৎ এই ফোনগুলোতেও আকর্ষণীয় ডিল পাওয়া যাবে। তবে সেলে কোন ফোন কত টাকায় পাওয়া যাবে, তা এখনও জানানো হয়নি।

ল্যাপটপের মধ্যে HP Victus 3050 ল্যাপটপে ভাল ডিল মিলবে। সেলে 8X,XXX টাকায় কেনা যাবে বলে জানানো হয়েছে। Asus Expertbook P3 AI ল্যাপটপ 6X,'XXX টাকায় কেনা সম্ভব হবে। 999 টাকা থেকেই ভাল মানের স্মার্টওয়াচ পাওয়া যাবে। সেলে ওয়াশিং মেশিনের দাম 6,490 টাকা থেকে শুরু হবে।

অন্য দিকে, 32 ইঞ্চি HD টিভি মাত্র 4,737 টাকায় বিক্রি হবে। ফ্রিজ পাওয়া যাবে 6,990 টাকায়। স্মার্ট এসি মাত্র 22,990 টাকায় কেনা যাবে। কিচেন অ্যাপ্লায়েন্স এবং ওয়াটার পিউরিফায়ার যথাক্রমে 399 টাকা ও 4,129 টাকা থেকে উপলব্ধ হবে। তবে সেল শুরুর আগেই 36,999 টাকা দামের Samsung Galaxy A36 5G পাওয়া যাচ্ছে 25,999 টাকায়।

প্রসঙ্গত, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল অক্টোবর 9 থেকে ফ্লিপকার্টের সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়েছিল। তবে ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পেয়েছিল। Axis এবং ICICI ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দিয়েছিল ই-কমার্স সংস্থাটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  2. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  3. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  4. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  5. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  6. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  7. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  8. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  9. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  10. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »