কেনাকাটার স্বাধীনতা! বিগ ফ্রিডম সেল আনছে ফ্লিপকার্ট

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 7 অগাস্ট 2018 14:20 IST
হাইলাইট
  • ফ্লিপকার্ট সেল শুরু হবে এ মাসের 10 তারিখ থেকে
  • ছাড়ের ধরন কেমন হবে তা স্পষ্ট হয়নি
  • অ্যামাজনের সেল শুরু হবে ঠিক একদিন আগে

অ্যাপেল থেকে শুরু করে কয়েকটি স্মার্ট ফোনের ওপর ৪0 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 

কেনাকাটার স্বাধীনতা! স্বাধীনতা দিবসের আগেই তিন দিনের বিগ ফ্রিডম সেল- এর ঘোষণা করল ফ্লিপকার্ট। ওই একই সময় অ্যামাজনও সেল দিচ্ছে। ফ্লিপকার্ট সেল শুরু হবে এ মাসের 10  তারিখ থেকে। আর অ্যামাজনের সেল শুরু হবে ঠিক একদিন আগে। সেটিও চলবে তিন দিন। ছাড়ের ধরন কেমন হতে চলেছে তা না জানলেও এটা স্পষ্ট মোবাইল থেকে শুরু করে ল্যাপটপের ওপর ছাড় দেবে ফ্লিপকার্ট।           

সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 10 শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাবে। সেল চলাকালীন প্রতি আট ঘণ্টায় বড় ধরনের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছে ফ্লিপকার্ট। শুধু তাই নয় ক্যালেন্ডারে 10 তারিখ হওয়ার পর প্রথম দুঘণ্টা ছাড় থাকবে সবচেয়ে বেশি। এর বাইরে প্রতিদিন সন্ধ্যা 7:47 থেকে 8:18, এই  31 মিনিট মিলবে বাড়তি ছাড়।

অন্য কিছু জানা না গেলেও এটা স্পষ্ট অ্যাপেল থেকে শুরু করে কয়েকটি স্মার্ট ফোনের ওপর 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।   

সেলের এই ‘মহারণে’ এগিয়ে থাকতে প্রস্তুতি এখন  থেকেই শুরু করে দেওয়া ভাল। এখন থেকেই কোন সামগ্রী কিনতে হবে সেই খোঁজ নিয়ে না রাখলে পরে সমস্যা হতে পারে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Amazon
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  2. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  3. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  4. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  5. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  6. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  7. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  8. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  9. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  10. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.