Asus, Xiaomi, Realme, Nokia, Google সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডে আকর্ষনীয় ছাড় দিচ্ছে Flipkart। অনেকটা কম দামে কেনা যাবে Google Pixel 2 XL, Asus ZenFone Max Pro M1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।
19 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত চলবে Flipkart Mobile Bonanza সেল
অফারের বন্যায় ভাসছে গোটা দেশ। আবার মোবাইল ফোনে ধামাকা অফার নিয়ে এল Flipkart । আগামী সপ্তাহে শুরু হচ্ছে Flipkart Mobile Bonanza। এই সেলে Asus, Xiaomi, Realme, Nokia, Google সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডে আকর্ষনীয় ছাড় দিচ্ছে ই-কমার্স ওয়াবসাইটটি। অনেকটা কম দামে কেনা যাবে Google Pixel 2 XL, Asus ZenFone Max Pro M1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। স্মার্টফোনে দামে ছাড়ের সাথেই মাত্র 99 টাকায় Flipkart কমপ্লিট প্রোটেকশান কেনা যাবে। HDFC ব্যাঙ্কের গ্রাহকরা মাত্র 499 টাকায় ইএমআই দিয়ে স্মার্টফোন কিনতে পারবেন। 19 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত চলবে এই সেল।
Flipkart Mobile Bonanza সেলে মাত্র 9,999 টাকায় কেনা যাবে 3GB RAM ভেরিয়েন্টে Asus ZenFone Max Pro M1। 4GB RAM ভেরিয়েন্টে Asus ZenFone Max Pro M1 কিনতে খরচ হবে 10,499 টাকা। তবে 6GB RAM ভেরিয়েন্টের দাম এই সেলে কমবে কী না তা জানায়নি ফ্লিপকার্ট।
এই সেলে দাম কমবে একাধিক Realme স্মার্টফোনের। 13,990 টাকায় কেনা যাবে Realme 2 Pro। তবে এই দামে Realme 2 Pro ফোনের কোন ভেরিয়েন্ট পাওয়া যাবে তা জানায়নি কোম্পানি। এছাড়াও দাম কমবে Realme C1 স্মার্টফোনের।
13,999 টাকায় পাওয়া যাবে 4GB RAM+64GB Redmi Note 5 Pro। সম্প্রতি এই ফোনের দাম 1,000 টাকা কমিয়েছে Xiaomi।
এছাড়াও Apple iPhone মডেলে আকর্ষনীয় ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে Flipkart। Nokia 8 Sirocco ফোনের দাম কমবে 13,000 টাকা।
এছাড়াও Flipkart Mobile Bonanza সেলে দাম কমে 15,990 টাকায় Vivo V9 Pro, 11,990 টাকায় Vivo V9 Youth, 5,499 টাকায় Yu Ace পাওয়া যাবে। দাম কমবে Panasonic P101, Panasonic P90, Micromax Bharat 5 Pro, iVoomi iPro, Micromax Spark Go, Yu Yureka Note, iVoomi Z1 আর Micromax Canvas Infinity ফোনের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Instagram Tests Long-Form Videos With Features, Taking on YouTube’s Content Format
Motorola Edge 70 Neo Colour Options, Specifications Leaked Ahead of India Launch
Call of Duty: Modern Warfare 4 Launch Pushes Franchise Past $40 Billion Lifetime Revenue