কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপ্লব! হাজার বছরের গণনা মুহূর্তে করছে Google

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অক্টোবর 2019 18:56 IST
হাইলাইট
  • কোয়ান্টাম কম্পিউটিং গবেষণায় অভূতপূর্ব সাফল্য এল
  • কয়েক হাজার বছরের গণনা কয়েক মিনিটে করেছে নতুন প্রসেসর
  • এই প্রযুক্তি সামনে আসতে প্রায় এক দশক সময় লাগবে

4 কিউবিটের Sycamore প্রসেসর ব্যবহার করে একটি গণনা 200 সেকেন্ডে শেষ করেছে Google

Photo Credit: Erik Lucero, Research Scientist and Lead Production Quantum Hardware

কোয়ান্টাম কম্পিউটিং গবেষণায় অভূতপূর্ব সাফল্য এল। সম্প্রতি পরীক্ষামুলকভাবে একটি কোয়ান্টাম কম্পিউটার প্রসেসরে পরীক্ষা চালিয়েছে Google। নতুন এই প্রসেসর মুহূর্তে যে গণনা করেছে সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের একই গণনা করতে কয়েক হাজার বছর সময় লাগবে। বুধবার Nature জার্নালে এই তথ্য সামনে এসেছে।

কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে জলদি প্রসেসিং স্পিড অনেকটা বাড়িয়ে নেওয়া সম্ভব। এখন যে সব গণনা করতে কয়েক বছর সময় লাগে ভবিষ্যতে মুহূর্তে সেই গণনা করতে পারে কোয়ান্টাম কম্পিউটার।

Advertisement

কোয়ান্টাম বিটস বা কিউবিটসের মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটিং হয়। একটি কিউবিট একই সময়ে 0 এবং 1 হতে পারে। ফলে কম্পিউটিংয়ের গতি এক ধক্কায় কয়েক হাজার গুণ বেড়ে যেতে পারে। Google, Microsoft, IBM, Intel এর মতো তাবড় টেক কোম্পানিগুলি কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চে এগিয়ে রয়েছে।

সম্প্রতি The Verge এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, 54 কিউবিটের Sycamore নামের একটি প্রসেসর ব্যবহার করে একটি গণনা 200 সেকেন্ডে শেষ করেছে Google। এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী কম্পিউটারে একই গণনা করতে 10,000 বছরের বেশি সময় লাগবে।

কিন্তু IMB জানিয়েছে Google আজকের সুপারকম্পিউটারকে ছোট করছে। আসবে 2.5  দিনে একই কাজ করতে পারবে এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী কম্পিউটার। IMB এর এই মন্তব্যের কোন উত্তর দেয়নি Google।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, AI, Sycamore
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.