চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল

দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি নতুন AI মডেল EKA-1, Dhir 2B, ও Dhir 5B প্রকাশ হল।

চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল

Photo Credit: Pexels/Tara Winstead

India launches 3 homegrown AI models

হাইলাইট
  • IndiaAI মিশনের অধীনে তিনটি স্বদেশি AI ফাউন্ডেশন মডেল প্রকাশ হয়েছে
  • EKA-1 মডেলে 26.3 বিলিয়ন প্যারামিটার রয়েছে
  • Dhir 2B ও Dhir 5B ইন্টারনেট ছাড়াই কাজ করতে সক্ষম
বিজ্ঞাপন

দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাউন্ডেশন মডেল প্রকাশ হল। মডেল তিনটি ভারতীয় ভাষা, সাইবার নিরাপত্তা, ও গুরুত্বপূর্ণ সরকারি কাজকর্মে ব্যবহারের জন্য উপযোগী। কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় IndiaAI মিশনের অধীনে মডেলগুলি তৈরি হয়েছে। EKA-1, Dhir 2B, ও Dhir 5B নামের ওই মডেলগুলো বানিয়েছে Soket Labs এবং ZenteiQ AiTech Innovations নামে দুই সংস্থা। এই মডেলগুলোর লক্ষ্য স্বদেশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষমতা বাড়িয়ে বিদেশি এআই টেকনোলজির উপর নির্ভরতা কমিয়ে ফেলা। নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে EKA-1, Dhir 2B, ও Dhir 5B আত্মপ্রকাশ করেছে।

EKA-1 

Soket Labs-এর বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাউন্ডেশন মডেল হল EKA-1। এতে 26.3 বিলিয়ন প্যারামিটার রয়েছে। মডেলটিকে প্রায় 7.5 ট্রিলিয়ন টোকেন দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, প্যারামিটার হল এআই মডেলের অভ্যন্তরীণ মান, যা প্রশিক্ষণের সময় মডেল শিখে নেয়। রিপোর্ট বলছে, চ্যাটজিপিটির পুরনো মডেল জিপিটি 3-এ প্রায় 175 বিলিয়ন প্যারামিটার আছে।

অন্য দিকে, টোকেন হল টেক্সট বা অন্যান্য তথ্যের ছোট ছোট একক, যেগুলি ব্যবহার করে এআই বিভিন্ন প্যাটার্ন ও তথ্য সম্পর্কে বুঝতে শেখে। EKA-1 দেশের সংবিধানের অষ্টম তফসিলে তালিকাভুক্ত 22টি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা সমর্থন করে। এটি গণিত, কম্পিউটার প্রোগ্রামিং, যুক্তি বিশ্লেষণ, এবং বিভিন্ন কৃত্রিম মেধা ভিত্তিক কাজে দক্ষ।

কোম্পানি দাবি করছে, তারা ভারতের ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, এবং সাইবার সিকিউরিটি ক্ষেত্রে প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন মডেল বানিয়েছে। কারণ এই ধরনের সেক্টরে প্রায়ই অত্যন্ত গোপন তথ্য নিয়ে কাজ করতে হয়। তাই এমন প্রযুক্তির প্রয়োজন, যা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে থেকে কাজ করতে পারে। ব্যাঙ্কগুলি EKA-1 ব্যবহার করে বিভিন্ন নথি বিশ্লেষণ, নিয়ম মেনে কাজ পরিচালনা, ও অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তা সংক্রান্ত কাজকর্মে সহায়তার জন্য বিশেষ এআই সিস্টেম প্রস্তুত করতে পারে।

Dhir 2B ও Dhir 5B

EKA-1 মডেলের তুলনায় Dhir 2B ও Dhir 5B অনেকটা ছোট মডেল। এগুলি ইংরেজির পাশাপাশি 10টি ভারতীয় ভাষায় কাজ করতে পারে। বড় বড় এআই মডেল ক্লাউড পরিকাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু Dhir 2B ও Dhir 5B সরাসরি ডিভাইসে চালানো সম্ভব হবে  স্পষ্ট করে বললে, এগুলি ইন্টারনেট ছাড়াই কাজ করবে। কোনও সংস্থা নিজেদের পরিকাঠামোর মধ্যেও এআই মডেল ইনস্টল করে চালাতে পারবে।

Dhir 2B ও Dhir 5B প্রতিরক্ষা, সরকারি, শিল্পবাণিজ্য, শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। ইন্টারনেট সংযোগ দুর্বল বা অনিয়মিত, এমন এলাকায় মডেলগুলির অফলাইন পাওয়ার কাজে আসতে পারে। প্রসঙ্গত, সরকার ইন্ডিয়াএআই মিশনের অধীনে দেশীয় সংস্থাগুলিকে কম্পিউটিং পরিকাঠামো ব্যবহারে ভর্তুকি প্রদান করে। গবেষণামূলক কাজকর্মে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. কম র‍্যামের কম্পিউটার ও ল্যাপটপ 40 পার্সেন্ট দ্রুত করার দাবি Microsoft-এর
  2. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  3. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  4. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  5. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  6. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  7. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  8. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  9. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  10. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »