ফোরেক্স সার্ভিস লঞ্চ করল Paytm

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুলাই 2018 18:26 IST
হাইলাইট
  • বিদেশী মুদ্রা বিনিময় পরিষেবা চালু করল Paytm
  • 20 টি বৈদেশিক মুদ্রা বিনিময় পরিষেবা শুরু করেছে Paytm
  • কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে

বিদেশী মুদ্রা বিনিময় পরিষেবা চালু করল পেমেন্ট ওয়ালেট সার্ভিস প্রোভাইডার Paytm। 20 টি বৈদেশিক মুদ্রা বিনিময় পরিষেবা শুরু করেছে Paytm। কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে। শিঘ্রই Android ও iOS এ এই পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।

“মাল্টি কারেন্সি ফোরেক্স কার্ড ও ফোরেক্স ক্যাশ” পরিষেবা দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে Paytm। রিয়েল টাইমে এই পরিষেবা অর্ডার করা যাবে। 48 ঘন্টার মধ্যে এই কার্ড ডেলিভার করা হবে বলে জানিয়েছে কোম্পানি।

Advertisement

প্রায় সম ATM ও অনলাইনে ফোরেক্স কার্ডের ব্যালেন্স চেক করা যাবে। বিশ্বব্যাপী প্রায় সব মার্চেন্টে এই ফোরেক্স কার্ড ব্যবহার করা যাবে বলে জানিয়েছে Paytm।

টাকা তোলার সময় গ্রাহকদের কোন কমিশান বা সার্ভিস চার্জ দিতে হবে না। এক বছরে 250,000 মার্কিন ডলার (প্রায় 1.7 কোটি টাকা) পর্যন্ত ফোরেক্স কার্ডে ভরা সম্ভব।

“গ্রাহকদের একটি ভরসাযোগ্য ফোরেক্স সার্ভিস প্রয়োজন। সেই কারনেই আমরা এই ফোরেক্স কার্ড লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকের ঘুরতে যাওয়ার সব সমস্যার সমাধানের জন্য তৈরী Paytm।” বলেন Paytm এর ভাইস প্রেসিডেন্ট অভিষেক রাজন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Paytm
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.